Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

8 months ago

Prawn Thakku: অতিথি আপ্যায়নে বিশেষ চমক দিতে চান? বানান ঝাল-ঝাল প্রন থক্কু

Prawn Thakku
Prawn Thakku

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চিংড়ি মানেই বাঙালি রান্নাঘরে নানা স্বাদের সম্ভার। মালাইকারি, কালিয়া কিংবা উৎসবের দিনে এঁচোড় চিংড়ি— এই পরিচিত পদগুলির বাইরে এবার যদি একটু ভিন্ন স্বাদের কিছু ট্রাই করতে চান, তা হলে নজর রাখতেই পারেন প্রন থক্কু-তে। দক্ষিণী ঘরানার এই চিংড়ির পদটি যেমন সাদা ভাতের সঙ্গে দারুণ জমে, তেমনই অতিথি আপ্যায়নে পোলাওয়ের পাশেও বেশ মানিয়ে যায়।

মশলার ঝাঁঝ, নারকেল তেলের সুবাস আর চিংড়ির নরম স্বাদ— সব মিলিয়ে প্রন থক্কু একেবারে আলাদা মাত্রা যোগ করে খাবারের টেবিলে। ঝাল-ঝাল, শুকনো ঘরানার এই পদটি বানাতেও সময় লাগে না খুব বেশি। তাই রোজকার রান্না হোক বা বিশেষ দিনের মেনু— দু’ক্ষেত্রেই ভরসাযোগ্য। চলুন দেখে নেওয়া যাক, কীভাবে সহজ উপকরণে ঘরেই বানিয়ে ফেলবেন সুস্বাদু প্রন থক্কু।


∆ উপকরণ:

৫০০ গ্রাম চাপড়া চিংড়ি


১ টেবিল চামচ হলুদগুঁড়ো


১ টেবল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো


১ টেবিল চামচ ধনেগুঁড়ো


পরিমাণ মতো সাদা তেল


২টি শুকনো লঙ্কা


আধ চা চামচ মেথি দানা


আধ চা চামচ কালো সর্ষে


৫-৭টি কারিপাতা


৩-৪টি চেরা কাঁচালঙ্কা


আধ চা চামচ মৌরি


২ কাপ পেঁয়াজ কুচি (মিহি করে কাটা)


১ টেবিল চামচ রসুনবাটা


আধ টেবিল চামচ আদাবাটা


১ কাপ টম্যাটোকুচি


১ টেবিল চামচ তেঁতুলের ক্বাথ


২ টেবিল চামচ ধনেপাতাকুচি


স্বাদমতো নুন


∆ প্রণালী:  প্রথমে একটি পাত্রে চিংড়িগুলি দিয়ে নুন, হলুদগুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিন। এ বার কড়াইতে তেল গরম করে মেথি দানা, সর্ষে, মৌরি আর শুকনোলঙ্কা ফোড়ন দিন। এ বার পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নিন। তার পর কড়াইয়ে দিয়ে দিন কারিপাতা, কাঁচালঙ্কা। এ বার টম্যাটো কুচি আর আদা-রসুন বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। একে একে সব শুকনো মশলা দিয়ে দিন। মশলা থেকে তেল ছেড়ে এলে তেঁতুলের ক্বাথ দিয়ে দিন। এ বার চিংড়ি মাছগুলি দিয়ে ঢেকে ঢেকে মিনিট দশেক রান্না করুন। মাছ সেদ্ধ হয়ে গেলে উপর থেকে ধনেপাতাকুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। ভাত বা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন প্রন থক্কু।

You might also like!