Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

2 years ago

Spanish Omelette: ডিম ভাজায় আলুর দাপট! বাঙালির রান্নাঘরে কিভাবে 'স্প্যানিশ ওমলেট' বানাবেন জানেন?

Spanish Omelette (Symbolic Picture)
Spanish Omelette (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ভূমধ্যসাগরীয় দেশ স্পেন। ওই অঞ্চলের আবহাওয়া অনেকটা ভারতের মতো। ওরা সাধারণভাবে ডিমের ভক্ত। যদিও প্রচুর পরিমানে সামুদ্রিক মাছের চাহিদাও স্পেনে আছে। এমনিতে স্পেনের রান্না একটু জটিল ও সময় সাপেক্ষ হলেও ইদানীং সময়ের অভাবে ওদের রান্না ঘরে নতুন পদ্ধতিতে কিছু রান্না এসেছে। তারমধ্যে অন্যতম 'ওমলেট'। তবে এই ওমলেট একটু অন্যভাবেই রান্না করে থাকেন স্পেনবাসীরা। তাই বাঙালির রান্নাঘরে কিভাবে বানাবেন এই 'স্প্যানিশ ওমলেট'? তুলে ধরবো এই প্রতিবেদনে! 

 উপকরণ -

 * ডিম - ৩ টে

 * আলু - ১ টা

 * পেয়াঁজ -১ টা

 * পরিমান মতো নুন, ব্লাক সল্ট ও ব্লাক পিপার,২ টো কাঁচা লঙ্কা

 * অল্প অলিভয়েল ও ভিনিগার

প্রণালী - প্রথমে  আলু ছড়িয়ে খুব পাতলা করে কেটে কয়েকটা টুকরো করতে হবে।অনেকটা পটেটো চিপসের মতো পাতলা করে কাটতে হবে।তারপর জলে ভিজিয়ে তাতে ৩/৪ চামচ ভিনিগার মিশিয়ে ২০/২৫ মিনিট রাখতে হবে। একই পদ্ধতিতে পেঁয়াজ কেটে আলাদা পাত্রে রাখতে হবে। এর সঙ্গেই কাঁচা লঙ্কা কুচি  মেশাতে হবে। এরপর একটা পাত্রে ৩টে ডিম ভেঙে অল্প নুন মিশিয়ে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। তারপর  ২০/২৫ মিনিট পরে একটা ফ্রাই প্যানে অল্প আলিভয়েল দিয়ে ও আলু,পিয়াঁজ ও কাঁচা লঙ্কা কুচি ঢেলে ৩/৪ মিনিট নাড়াচাড়া করলেও অনেকটা বাদামি রঙ আসবে।তখন ওই ফ্যাটানো  ডিম ওই পাত্রে ঢেলে দিয়ে নাড়িয়ে পুরো ফ্রাই প্যান জুড়ে ওই ফ্যাটানো ডিম ছড়িয়ে দিতে হবে। এপিঠ ওপিঠ করে বেশ কড়া করে ভাজতে হবে। ব্লাক সল্ট ও  ব্লাক পিপার সহযোগে বিকেলের স্ন্যাকস হিসাবে পরিবারের মানুষদের জন্য পরিবেশন করুন।

You might also like!