Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Business

3 years ago

Petrol Diesel Price: পেট্রোলের দামের হেরফের, নাকি ডিজেলের দরে ওঠানামা, রবিবার কী বলছে

Petrol Diesel
Petrol Diesel

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জুলাই মাসে ভারতের অধিকাংশ রাজ্যে জালানির দর অপরিবর্তিত রয়েছে। রবিবার কলকাতায় পেট্রোলের দাম রয়েছে ১০৬.০৩ টাকা। ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে ৯২.৭৬ টাকা। এই মুহুর্তে, ভারত সরকার কর্তৃক ধার্য আবগারি শুল্ক প্রতি লিটারে ধার্য রয়েছে ২১ টাকা করে। এই মূল্য সংযোজন কর, একেকটি রাজ্যে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মুম্বই এবং নয়াদিল্লির মতো স্মার্ট শহরগুলিতে জ্বালানির ওপর মূল্য সংযোজন কর যথেষ্ট বেশি থাকার ফলে পেট্রোল এবং ডিজেল ইত্যাদি জ্বালানির দাম ভারতের স্মার্ট সিটিগুলিতে তুলনামূলকভাবে বেশি থাকে।

মুম্বইতে রবিবার প্রতি লিটার পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। যা গতকালের তুলনায় একই রকম রয়েছে। রাজধানী দিল্লিতেও পেট্রোলের দর রয়েছে ৯৬.৭২ টাকা, ডিজেলের দাম রয়েছে ৮৯.৬২ টাকা। অন্যান্য শহরগুলির মধ্যে দক্ষিণ ভারতে চেন্নাই শহরে রবিবার লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০২.৬৩ টাকা, ডিজেলের দাম হয়েছে ৯৪.২৪ টাকা প্রতি লিটার। বেঙ্গালুরু শহরে লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০১.৯৪ টাকা। ডিজেলের দাম রয়েছে ৮৭.৮৯ টাকা। ভারতের মধ্যে পেট্রোলের দর সবচেয়ে বেশি রয়েছে হায়দরাবাদে। এই শহরে রবিবার পেট্রোলের দর রয়েছে প্রতি লিটারে ১০৯.৬৬ টাকা করে। ডিজেলের দর রয়েছে ৯৭.৮২ টাকা করে।

পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আজ পেট্রোলের দাম ১০৬.০১ টাকা করে হলেও অন্যান্য জেলাগুলির তুলনায় দর সবচেয়ে বেশি রয়েছে আলিপুরদুয়ার জেলায়। সেখানে রবিবার প্রতি লিটারে পেট্রোলের দাম রয়েছে ১০৭.২৮ টাকা, ডিজেলের দাম রয়েছে ৯৩.৯২ টাকা। এছাড়া, মুর্শিদাবাদ জেলায় আজ পেট্রোলের দর অন্যান্য জেলাগুলির তুলনায় সামান্য বেশি রয়েছে।

কলকাতায় রান্নার গ্যাসের দাম জুন মাসে একই রয়েছে। এই মাসে কলকাতায় রান্নার গ্যাসের দাম রয়েছে ১,১২৯ টাকা। যেখানে মুম্বই শহরে গ্যাসের দাম ১,১০২ এবং নয়া দিল্লিতে সিলিন্ডারপিছু গ্যাসের দাম রয়েছে ১,১০৩ টাকা করে।

You might also like!