Business

53 minutes ago

Indian rupee falls: ভারতে পতনের রেকর্ড টাকার দামে, ডলার পিছু টাকার দাম হল ৯৬.২৫

Indian Rupee fell to a fresh record low level of 96.20 against the US dollar
Indian Rupee fell to a fresh record low level of 96.20 against the US dollar

 

মুম্বাই, ১৮ মে : সেঞ্চুরির পথে আরও একধাপ এগিয়ে গেল ডলার পিছু টাকার দাম। সোমবার বাজার খুলতেই সর্বকালীন রেকর্ড গড়ে ১ ডলার পিছু টাকার দাম হল ৯৬.২৫। অর্থাৎ এদিন আরও ৪৪ পয়সা কমেছে টাকার দাম। পশ্চিম এশিয়ায় অস্থিরতা ও অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জেরে টাকার দাম ক্রমাগত নিম্নমুখী হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টাকার দামের পাশাপাশি দেশের শেয়ার বাজারেও বিরাট পতন দেখা গিয়েছে এদিন।

গত ৪ মার্চ প্রথমবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধাক্কায় টাকার দাম ৭০ পয়সা বেড়ে ৯২-এর গণ্ডি ছাপিয়ে যায়। মার্কিন ডলারের দাম দাঁড়ায় ৯২.১৭ টাকা। এরপর থেকে টানা পতন চলছে টাকার দামে। ১২ মে সর্বকালীন রেকর্ড পতনের জেরে এক মার্কিন ডলার পিছু টাকার দাম হয় ৯৫.৫৮। এরপর সোমবার ফের নিচে নামে টাকা ৪৪ পয়সা কমে বর্তমানে টাকার দাম দাঁড়িয়েছে ৯৬.২৫।

বিশ্লেষকদের মতে, ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতি এবং তার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি-এই কারণেই অর্থনীতির বাজারে চাপ বাড়ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। দেড় মাস যুদ্ধের পর আপাতত দুই পক্ষ সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদি শান্তি ফেরানোর প্রস্তাব নাকচ করে চলেছে দুই দেশই। যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ বন্ধ হওয়ার তৈরি হয়েছে জ্বালানি সংকট। যার গুরুতর প্রভাব পড়েছে ভারতে। যদিও আশার কথা হল, পরিস্থিতি আরও অস্বস্তিকর হওয়ার আগেই তা সামাল দিতে সরকার এবং আরবিআই উভয়ই সক্রিয় পদক্ষেপ নিতে শুরু করেছে।

You might also like!