Breaking News
 
Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর Rahul Gandhi & Pradip Bhandari | ভারতের অর্থনীতি নিয়ে বিদেশে সরব রাহুল গান্ধী, ‘দেশের সম্মানহানি করছেন’, পাল্টা নিশানা বিজেপির Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য Fire in Dhaka: ডিসেম্বরে হাসিনার ফেরার বার্তা, তার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ

 

stock market today: সোমবার দিনের শুরুতেই পড়লো শেয়ার বাজার

Sensex and Nifty settled sharply lower on Monday
Sensex and Nifty settled sharply lower on Monday

 

মুম্বই, ৩০ মার্চ : পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাতের জেরে অস্থির শেয়ার বাজার। সোমবার সকালে বাজার খোলার সঙ্গে-সঙ্গে ধসে পড়ল সেনসেক্স এবং নিফটি। দিনের শুরুর বাণিজ্যে সেনসেক্স ১১৯১.২৪ পয়েন্ট পড়ে ৭২,৩৯১.৯৮-এ নেমে এসেছে। নিফটি ৩৪৯.৪৫ পয়েন্ট কমে ২২,৪৭০.১৫-তে দাঁড়িয়েছে। ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ১১৫.৩ ডলারে নেমে এসেছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, এই ধসের নেপথ্যে রয়েছে বিশ্ববাজারের দুর্বলতা এবং পশ্চিম এশিয়ায় ক্রমাগত ঘনীভূত হওয়া যুদ্ধ পরিস্থিতি। ইরান-আমেরিকা সংঘাত প্রশমিত হওয়ার কোনও লক্ষণ না থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হয়ে ব্যারেল প্রতি প্রায় ১১৬ ডলার (আদতে ১১৫.৩ ডলার) ছুঁইছুঁই। ভারত তার চাহিদার সিংহভাগ তেল আমদানি করে বলে তেলের এই মূল্যবৃদ্ধি দেশের অর্থনীতির ওপর বড়সড় চাপের সৃষ্টি করেছে। এর পাশাপাশি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্রমাগত শেয়ার বিক্রির হিড়িক বাজারকে আরও খাদের কিনারে ঠেলে দিয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…