Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Horoscope

1 year ago

Rashifal:আর্থিক লাভ মেষের; রাশি মিলিয়ে দেখে নিন আপনার ভাগ্যফল

Rashifal
Rashifal

 

মেষ: আজ কোনও কিছুই আপনার ইচ্ছা মতো হবে না। আজ আপনি অযাচিত সমস্যা ডেকে আনতে পারেন । আপনার কাজের জায়গা পালটালে উপকার হতে পারে। আপনি হয়ত কোনও অনলাইন বন্ধুর সঙ্গে দূরবর্তী সম্পর্কে আছেন। আজ দিনটি আপনার জন্য একটু অদ্ভুত কাটবে ৷ কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে তা পিছিয়ে দেওয়াই ভালো।


বৃষ: আজ দিনটি আপনার জন্য প্রবল অবাস্তব ও কল্পনাবাদী হবে। আজ সন্ধ্যাবেলা আপনি হয়ত কোনও রূপচর্চা শুরু করবেন ৷ আপনার চেহারায় পরিবর্তন আসবে। আপনার ভালোবাসার মানুষের প্রতি বিশেষ মনোযোগ দিতে চাইবেন। কিছু কেনার থাকলে সেখানে ভালো দরাদরি করতে পারবেন। দামি জিনিস কেনার সময় সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি ভালো সময়।


মিথুন: আপনার বাহ্যিক চেহারা নিয়ে আপনি চিন্তিত থাকেন ৷ আজ স্টাইলের পরিবর্তন করতে চাইবেন ৷ সমাজে আপনার মর্যাদাও বৃদ্ধি পাবে। আপনার মাথায় অসাধারণ সব ধারণা আসে ৷ যা কিনা আপনাকে প্রচারের আলোয় নিয়ে আসবে। যদিও আজ আপনি অসাধারণ, তাও কিছু কিছু মুহূর্তে আপনার আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে।


কর্কট: আজ নানা দিক থেকে চ্যালেঞ্জ আসবে ৷ আপনার বুদ্ধি থাকবে প্রখর ৷ ম্যারাথনে অংশ নেওয়ার জন্য মাথা বেশি খাটাবেন । আপনি আত্মবিশ্বাস বাড়াতে চাইবেন । আপনি মনকে মুক্ত করে দেন, তাহলে আপনাকে কেউ থামাতে পারবে না। আপনার বাড়ির অন্দরসজ্জা নিয়ে আপনি পরীক্ষানিরীক্ষা করতে পারেন। আজ নক্ষত্রের অবস্থান আপনাকে ভাগ্যপরীক্ষা করতে উৎসাহিত করবে।


সিংহ: ভুল করলে, সেগুলি যাচাই করে শুধরে নিতে পারেন। প্রবল বাস্তববাদিতাই আপনার মনকে দমিয়ে রেখেছে । কাজেই সব কিছু ভুলে, সহজ ও ভালো দিন কাটান। অসাধারণ দিনের সম্পূর্ণ সদ্ব্যবহার করার সবথেকে ভালো উপায় হলো মাথা ও শরীরকে ঠিক দিকে চালিত করা।


কন্যা: আজ আপনি সবাইকে সুরক্ষা দিতে চাইবেন ৷ গভীর হৃদয়ঘটিত বিষয় দ্রুত বাস্তবে পরিণত হবে। আজ খুবই ঘটনাবহুল দিন ৷ ভালোবাসার মানুষের প্রতি খেয়াল রাখুন । আজ দুপুরের পরে আপনার মনোনিবেশ করার ক্ষমতা কমতে পারে। কাজেই ব্যক্তিগত ও পেশাগত জীবন সম্বন্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন।


তুলা: আপনি যে যৌথ অ্যাকাউন্টটি খোলার কথা ভাবছিলেন? আজকে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য সেরা দিন। শুভ দিনের সদ্ব্যবহার করুন ৷ আপনার পেশার ভবিষ্যত নিয়ে জেনেবুঝে পরিকল্পনা করুন। জীবনসঙ্গীর সঙ্গে সুন্দর সন্ধ্যা কাটানোর সম্ভাবনা আছে। দিনের দ্বিতীয়ার্ধে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। যদি আর্থিক অবস্থার উন্নতি করার জন্য কোনও নতুন কাজ/ব্যবসা শুরু করার কথা ভাবেন, তাহলে গ্রহের ভালো অবস্থানের জন্য অপেক্ষা করুন।


বৃশ্চিক: পেশাগত চাপ মাথাকে বিব্রত করে রাখতে পারে ৷ আপনি ভালোবসার মানুষের সঙ্গে সময় কাটাতে পারবেন না। প্রেম জীবন মসৃণ কাটাতে চাইলে, আপনাকে ভালোবাসার মানুষের সঙ্গে সমঝোতা করতে হবে ও মানিয়ে নিতে হবে। আজ আপনি খুব হিসেবি হবেন না ৷ কিন্তু কাজগুলি পরিকল্পনা অনুযায়ী নাও হতে পারে । আপনি যে কাজ করছেন তাতে সমস্ত শক্তি ঢেলে দিতে হবে। কোনও কোনও ক্ষেত্রে সিদ্ধান্ত ভুল হলেও কোনওভাবেই মনোযোগ হারিয়ে ফেলবেন না।


ধনু: পেশাগত জীবনের জন্য আজ দিনটি খুবই ভালো। আপনি সঙ্গীর প্রতি আকর্ষিত হবেন। কিন্তু নতুন সম্পর্কের জন্য খাটতে সক্ষম হবেন। আর্থিক বিষয়ে আপনি বাস্তববাদী হবেন ও না -ভেবে টাকা খরচ করবেন না। ফলে আজ অতিরিক্ত ব্যয় হতে পারে ৷


মকর: আপনার প্রিয়তমের কাছ থেকে আপনি কিছু মিষ্টি তারিফ পাবেন। যে অসাধারণ উপায়ে আপনি আপনার প্রেম প্রকাশ করবেন তা অবশ্যই তাকে মুগ্ধ করবে। দিনের দ্বিতীয় ভাগে যদি কোনও আর্থিক সিদ্ধান্ত নিতে হয়, তাহলে কারোর পরামর্শ নেওয়া বা এই বিষয়ে কারোর মতামত গ্রহণ করা ভালো। আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবন সম্পর্কে নতুন জিনিস শেখার জন্য আজ সঠিক দিন।


কুম্ভ: নিজেকে সাজিয়েগুছিয়ে নিন ৷ মানুষজন আপনার প্রতি মুগ্ধ হতে পারেন ৷ বুদ্ধিতেও শান দিলে আপনার ভালো হবে ৷ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নিতে পারেবেন । তাড়াহুড়ো করে লাভ নেই ৷ এই সমস্ত সিদ্ধান্তের প্রভাব অনেকদিন থাকবে। দুপুর পর্যন্ত আপনি উদ্যম ও প্রাণশক্তিতে ভরপুর থাকবেন। যদিও দিন এগোনোর সঙ্গে সঙ্গে আপনার মনে হবে সৃজনশীল কিছু কাজ করলে ভালো হতো। সন্ধ্যার দিকে হাঁটতে যান ৷ বাড়িতে হালকা কিছু ব্যয়াম করে নিজেকে চনমনে করে তুলুন।


মীন: আজ আপনি শুধুই পেশার ক্ষেত্রে লক্ষ্য অর্জনের দিকে মন দেবেন। অনেকদিন ধরে যে যৌথ উদ্যোগের আকাঙ্ক্ষা আপনি করছেন তা আজকে বাস্তব হবে। ব্যবসায়িক কারণে সফরের সম্ভাবনা আছে। সাংসারিক ক্ষেত্রে সব ভালো কাটবে। যদিও আপনার স্বাস্থ্য ভালোই থাকবে ৷ ফলহীন কাজের জন্য শক্তি খরচ করবেন না। কর্মক্ষেত্রে কিছু জেদি লোকজন আপনার সঙ্গে সহমত হবেন না। বিব্রত হবেন না, তাদের উপেক্ষা করুন।

You might also like!