Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Health

3 years ago

Covid Update in India : মৃত্যু একটু বাড়লেও ভারতে কোভিড-সংক্রমণ নিয়ন্ত্রণেই, সক্রিয় রোগী ৯৬,৫০৬

india reports 8586 new covid case
india reports 8586 new covid case

 

নয়াদিল্লি, ২৩ আগস্ট : ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ফের অনেকটাই কমে গিয়েছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮,৫৮৬ জন। মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় একটু বেড়েছে। সোমবার সারাদিনে ভারত মৃত্যু হয়েছে ৪৮ জন করোনা রোগীর। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৯৬ হাজার ৫০৬-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৮৬ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৯৬ হাজার ৫০৬-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২২ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৯ লক্ষ ২৫ হাজার ৩৪২ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২,১০,৩১,৬৫,৭০৩ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৮ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৭,৪১৬ জন (১.১৯ শতাংশ)। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৭,৩৩,৬২৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫৯ শতাংশ।

You might also like!