Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Health

3 years ago

Watermelon:তীব্র গরমে এক টুকরো তরমুজের কার্য ক্ষমতা

watermelon
watermelon

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই গরমে লাল টকটকে এক টুকরো তরমুজ মেটায় মনের পিপাসা। তাই গরমকালে এই ফলের চাহিদা খুব বেশী। তরমুজে রয়েছে লাইকোপেন, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জল। এক টুকরো তরমুজ খেলেই পাবেন একটি তাজা প্রাণ। এছাড়া রূপচর্চাতেও তরমুজ খুব উপকারী।

 তরমুজে আছে পটাশিয়াম, ভিটামিন এ, বি ও সি। তরমুজ একদিকে যেমন রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে তেমনি হৃদযন্ত্রের সুস্থতায় বেশ উপকারী এই মৌসুমি ফল তরমুজ। এছাড়াও অ্যান্টি–অক্সিডেন্ট থাকায় স্ট্রোকের মতো ঝুঁকি কমায়। 

তরমুজ এমন একটি ফল যা ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও শরীরের কার্যক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অতিরিক্ত চর্বি কমাতেও খুব সাহায্য করে তরমুজ।

 চোখ আমাদের অতি প্রয়োজনীয়। চোখের সুস্থতার জন্য ভিটামিন এ-এর কোন বিকল্প নেই। এক টুকরো তরমুজ খেলে প্রতিদিনের প্রয়োজনের ৯-১১ ভাগ ভিটামিন এ পেয়ে যাবেন। যা চোখের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখবে। আর বাড়াবে দৃষ্টিশক্তি।

 ত্বকে ট্যান পড়া, কালচে দাগ দূর করতেও তরমুজ সাহায্য করে। তরমুজের রসকে বরফ করে সেটা স্কিনে আলতো করে ঘষতে পারেন তাহলে ত্বক খুব মসৃণ হয়। তরমুজের রসের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে নিয়ে স্ক্রাবিং করতে পারেন। তরমুজের বীজ জলে ভিজিয়ে নরম করে পেস্ট করে ব্রণর ওপর লাগিয়ে তিন থেকে পাঁচ মিনিট পর শুকিয়ে গেলে তুলে ফেলুন। উপকার পাবেন।


You might also like!