Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Health

2 years ago

Double Chin: ‘ডবল চিন’ নিয়ে অস্বস্তি? জেনে নিন মুখের অতিরিক্ত মেদ ঝরানোর উপায়

doubel chin
doubel chin

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ

পেটের মেদ বা ভুঁড়ি অনেকেই সহজে ঝরিয়ে ফেলেন। কিন্তু সমস্যায় ফেলে মুখে জমা অতিরিক্ত মেদ। মুখে অতিরিক্ত মেদ জমার ফলে মুখ অস্বাভাবিক ভারী বা ফোলা দেখায়। থুতনির নিচে অতিরিক্ত মেদ জমে তা গলা পর্যন্ত ঝুলে পড়ে। ফলে মুখের আদলটাই বদলে যায়। দেখতেও ভাল লাগে না।

মুখের সৌন্দর্য ধরে রাখতে তাই গালে, থুতনির নিচে জমা অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলা অত্যন্ত জরুরি। কিন্তু পেটের মেদ বা ভুঁড়ি কমানোর মতো মুখের মেদ ঝরানো মোটেই সহজ নয়! তাহলে কী ভাবে ঝরাবেন মুখে অতিরিক্ত মেদ? আসুন জেনে নেওয়া যাক

১) মুখ যতটা সম্ভব খোলার চেষ্টা করুন যতক্ষণ না গালে, ঠোঁটে এবং থুতনিতে চাপ অনুভব করছেন। এ বার ১০-১৫ সেকেন্ড একটু রিল্যাক্স করুন। দিনে ৫ মিনিট এই পদ্ধতিতে ব্যায়াম করুন। এর ফলে মুখের রক্ত সঞ্চালন বেড়ে যায় যা অতিরিক্ত চর্বি(Fat) কমাতে সাহায্য করে।


২)ধীরে ধীরে মাথা পেছন দিকে হেলান যতক্ষণ না ঘাড়ে চাপ অনুভব করছেন। এ বার চোয়াল ডান দিক থেকে বাঁ দিক এবং বাঁ দিক থেকে ডান দিকে নড়াবার চেষ্টা করুন। দিনে ২-৩ মিনিট করে অন্তত ৫ বার এই ব্যায়াম(Exercise) করতে পারলে ঘাড় এবং গলার মাসল টোন হবে, অতিরিক্ত মেদও কমে যাবে।

৩)চোখ বন্ধ করে চোখের পাতায় আঙুল রাখুন। এ বার চোখের পাতা নিচের দিকে নামানোর সঙ্গে ভুরু ওপরে তোলার চেষ্টা করুন। এতে কপাল টোনড হবে। প্রতিদিন ৫ মিনিটের জন্য এই পদ্ধতিতে ব্যায়াম(Exercise) করুন। অনেক সময় চোখের তলায় চর্বি জমে যায়। এই মেদ কমাতে চোখ বন্ধ করে রিল্যাক্স করুন।


এবার চোখ বন্ধ অবস্থায় চোখের মণি ওপরে তুলুন এবং নিচে নামান। মনে করুন আপনি কিছু দেখার চেষ্টা করছেন। ১৫ মিনিট ধরে এই ব্যায়াম করতে হবে। এবার চোখ বন্ধ অবস্থাতে যতটা সম্ভব ভুরু ওপরের দিকে তোলার চেষ্টা করুন। চোখ খুলে ফেলবেন না। ১০ গুনে রিল্যাক্স করুন। প্রতিদিন অন্তত ১০ মিনিট এই ব্যায়ামটি করুন।


৪)মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে যতটা সম্ভব জোরে চুষুন বা ওই ভঙ্গিতে মুখের ভেতরে হাওয়া টেনে গাল দু’টোকে যতটা সম্ভব সংকুচিত করুন (অনেকটা সেলফি তোলার সময় পাউট করার মতো)। প্রতিদিন অন্তত দশবার যদি এই পদ্ধতিতে ব্যায়াম(Exercise) করতে পারেন, তাহলে গালের ফোলাভাব অনেকটাই কমে যাবে এবং দেখতেও রোগা লাগবে। এবার মাথা পেছন দিকে হেলিয়ে হাত দিয়ে গালের ওপর চাপ সৃষ্টি করুন। একইসঙ্গে যতটা সম্ভব মুখ বন্ধ করে হাসার চেষ্টা করুন। ১০ মিনিট এই ব্যায়াম করতে পারলে গাল থেকে অতিরিক্ত মেদ(Fat) কমে যাবে।

You might also like!