Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Health

3 years ago

AIIMS doctor on Steroid : চোখের চিকিৎসার জন্য স্টেরয়েড ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে, সতর্ক করলেন এইমস-এর চিকিৎসক

AIIMS doctor on Steroid use (Symbolic Picture)
AIIMS doctor on Steroid use (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ৮ আগস্ট : দিল্লি-সহ উত্তর ভারত এবং দেশের বিভিন্ন রাজ্যে কনজেক্টিভাইটিস (চোখের ফ্লু) সংক্রমণের ঘটনা উপর্যুপরি বাড়ছে। এই পরিস্থিতিতে চোখের চিকিৎসার জন্য স্টেরয়েড ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করলেন দিল্লি এইমস-এর বিশিষ্ট চিকিৎসক। ডাঃ রাজেন্দ্র প্রসাদ চক্ষুবিদ্যা কেন্দ্রের প্রধান ডাঃ জেএস তিতিয়াল বলেছেন, স্টেরয়েডযুক্ত চোখের ড্রপ ব্যবহার করলে দুই সপ্তাহ পর কর্নিয়ায় দাগ ও চোখের ওপর চাপ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

তিনি যোগ করেছেন, এইমস নিজস্ব চিকিৎসা প্রোটোকলে স্টেরয়েড অন্তর্ভুক্ত করেনি। এটি রোগীদের তখনই দেওয়া উচিত যখন ভীষণ প্রয়োজন। ডাঃ জেএস তিতিয়াল বলেন, স্টেরয়েড দিলে রোগীরা দ্রুত আরাম পেলেও, পরবর্তীতে চোখের ক্ষতি ও জ্যোতি দুর্বল হওয়ার আশঙ্কা থাকে। অ্যান্টিবায়োটিকের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, এটিও সঠিকভাবে ব্যবহার করা উচিত। একই পরিবারে বেশি সদস্য আক্রান্ত হলে একই চোখের ড্রপ না লাগাতে পরামর্শ দিয়েছেন ডাঃ জেএস তিতিয়াল।


You might also like!