
সিডনি: বিশ্বকাপের প্রথম ম্যাচে দারুন জয় পেল স্পেন। চার মিনিটে করল তিন গোল।
মেয়েদের বিশ্বকাপে দাপটের সঙ্গে অভিযান শুরু করল স্পেন। শুক্রবার কোস্টা রিকাকে তারা হারিয়ে দিল ৩-০ গোলে। প্রথম ম্যাচেই তারা বুঝিয়ে দিল, ট্রফি তোলার ব্যাপারে বাকিদের থেকে এগিয়ে থেকেই নেমেছে।
দিনের অন্য ম্যাচগুলিতে, কানাডা গোলশূন্য ড্র করেছে নাইজেরিয়ার বিরুদ্ধে। সুইৎজারল্যান্ড ২-০ হারিয়েছে ফিলিপিন্সকে।
