Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Game

4 years ago

Ind vs West Indies T20 series 2022 : ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আজই সিরিজ জয় নিশ্চিত করতে চায় ভারত

Today India plays against West Indies to seal the series
Today India plays against West Indies to seal the series

 

পোর্ট অফ স্পেন, ৬ আগস্ট : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে সিরিজ জয়ের হাতছানি ভারতের। চোটচিন্তা উড়িয়ে একরাশ স্বস্তি বাড়িয়ে দলে ফিরছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেন্ট কিটসে তৃতীয় টি-২০ ম্যাচে ব্যাটিংয়ের সময় পিঠের চোট ভুগিয়েছিল হিটম্যানকে। পিঠের যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন তিনি। বোর্ড সূত্রে জানানো হয়েছে, ভিসা সমস্যা মিটিয়ে মিয়ামিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত এবং কোচ রাহুল দ্রাবিড়। পাঁচ ম্যাচের সিরিজে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতীয় টিম ম্যানেজেন্টের কাছে স্বস্তি যদি হয় রোহিতের চোটমুক্ত হওয়া, তাহলে দুশ্চিন্তা অবশ্যই শ্রেয়স আইয়ারের অফফর্ম। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এখনও পর্যন্ত ব্যাট হাতে দাগ কাটতে ব্যর্থ তিনি। তবে চোট সারিয়ে উঠলেও এখনও সম্পূর্ণ সুস্থ নন হর্ষল প্যাটেল। ফলে প্রথম একাদশে থাকতে পারেন আভেশ খান। অর্শদীপ সিং এখনও পর্যন্ত সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন। এদিন ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবেন তিনি।

You might also like!