Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Game

8 months ago

Afghanistan vs Bangladesh : টি-টোয়েন্টি সিরিজ: আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

Afghanistan vs  Bangladesh (symbolic picture)
Afghanistan vs Bangladesh (symbolic picture)

 

শারজা, ৬ অক্টোবর :আফগানিস্তানকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ করল টাইগাররা। এর আগে ২০২৩ সালে হোম সিরিজে তাদের ২-০ তে হারায় লাল-সবুজরা। অবশ্য আফগানরাও একবার ৩-০ তে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল।২০১৮ সালে ভারতের দেরাদুনে বাংলাদেশকে ৩-০ তে হারিয়েছিল তারা।

এ নিয়ে চতুর্থবারের মতো টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয় দুই দল। একটি সিরিজ ড্র হয়। ফলে ২-১-এ এগিয়ে থাকল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ১৬ ম্যাচের মোকাবিলায় ৯ জয় নিয়ে এগিয়ে থাকল বাংলাদেশ, আফগানদের জয় ৭টি।গতকাল শারজায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বোলারদের কল্যাণে ১৪৪ রানের সহজ টার্গেট পায় বাংলাদেশ। এরপর সাইফ হাসানের ফিফটিতে ভর করে ২ ওভার হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।সাইফ হাসান ৩৮ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১০ রান করে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান।আবুধাবিতে বুধবার শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তিনটি ম্যাচই হবে আবুধাবিতে।

You might also like!