Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Country

1 month ago

Goa Nightclub Fire: গোয়ায় আগুনে প্রাণহানির ঘটনায় শোকাহত রাষ্ট্রপতি, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Massive fire breaks out at a nightclub in North Goa
Massive fire breaks out at a nightclub in North Goa

 

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর : গোয়ার জনপ্রিয় নৈশক্লাবে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্স মাধ্যমে রাষ্ট্রপতি জানান, "উত্তর গোয়া জেলায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীরভাবে মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই কঠিন সময়ে তাঁরা যেন শক্তি পান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"

শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘গোয়ার অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক। যাঁরা প্রিয়জনকে হারালেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আমার ফোনে কথা হয়েছে। রাজ্য সরকার সম্ভাব্য সকল প্রকাশ সাহায্য করছে।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোয়ার অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় তহবিল তহবিল থেকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।

You might also like!