Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Game

1 month ago

FIFA World Cup 2026 Draw: শুক্রবার কেনেডি সেন্টারে বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে থাকবে জমকালো আয়োজন

The Kennedy Center in Washington DC will host the draw for the FIFA World Cup 2026
The Kennedy Center in Washington DC will host the draw for the FIFA World Cup 2026

 

ওয়াশিংটন , ৫ ডিসেম্বর : শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৬ বিশ্বকাপ ফুটবলের জমকালো ড্র অনুষ্ঠান ওয়াশিংটন ডিসির জন এফ.কেনেডি সেন্টারে। এই অনুষ্ঠানে নির্ধারিত হবে ফুটবলের মহাযজ্ঞে কে কোন গ্রুপে খেলবে। বিশ্বকাপের শুরুটায় সবাইকে চমকে দিতে এই কেনেডি সেন্টার ২৫৭ মিলিয়ন ডলারে সংস্কার করা হয়েছে। ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র , কানাডা ও মেক্সিকোতে হবে ২০২৬ বিশ্বকাপ ।

এই ড্র অনুষ্ঠানে থাকবে চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান। পারফর্ম করবেন বিশ্বের নামকরা শিল্পীরা। এই শো সঞ্চালনা করবেন সুপারমডেল, প্রযোজক ও এমিজয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হাইডি ক্লুম এবং আমেরিকান কৌতুক অভিনেতা কেভিন হার্ট। মঞ্চে থাকবেন অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজ।

এই অনুষ্ঠানে দর্শক-শ্রোতারা কিছু লাইভ পারফরম্যান্সও দেখতে পাবেন। ধ্রুপদী কণ্ঠ নিয়ে হাজির হবেন মায়েস্ত্রো আন্দ্রে বোসেল্লি। এছাড়া গানে গানে দর্শকদের মন মাতাতে থাকবেন জনপ্রিয় ইংলিশ গায়ক রবি উইলিয়ামস। মঞ্চে দাঁড়াবেন আমেরিকান গায়ক ও পুরস্কার জয়ী নিকোল শেরজিঙ্গার। ড্রয়ের পর পপ সংগীতদল ভিলেজ পিওপল তাদের ওয়াই.এম.সি.এ. গান পরিবেশন করবেন। বিশ্ব কাপ ড্র এর এই অনুষ্ঠানটি শুরু হবে ভারতীয় সময় শুক্রবার রাত ১০.৩০ মিনিটে।

You might also like!