Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

Spain in semi final : ইউরো চ্যাম্পিয়নশিপে রোমাঞ্চকর লড়াই, জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

Spain  (symbolic piicture)
Spain (symbolic piicture)

 

স্টুটগার্ট, ৬ জুলাই : স্টুটগার্টে শুক্রবার রাতে প্রথম কোয়ার্টার-ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি ২-১ গোলে জিতেছে স্পেন। এর ফলে কোনও টুর্নামেন্টে স্পেনের বিপক্ষে জার্মানির জয়ের ৩৬ বছরের অপেক্ষা আরও বাড়ল। নাটকীয়তায় ঠাসা লড়াইয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে দানি ওলমো স্পেনকে এগিয়ে নেওয়ার পর ৮৯তম মিনিটে ফ্লোরিয়ান ভিরৎজের গোলে সমতায় ফেরে জার্মানি। ১১৯তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন মেরিনো।

জার্মানি শিবিরে তখন শুধুই হতাশা। ঘরের মাঠে শেষ আট থেকে বিদায় নিতে হল তাদের। ২০১৪ বিশ্বকাপের পর দলটিকে আরেকটি বড় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হল। এদিকে টনি ক্রুসের শেষটাও ভালো হলো না। এই ম্যাচ দিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি ঘটল জার্মান তারকার। ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে তিনবারের ইউরো জয়ী স্পেন।


You might also like!