Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Saudi Pro League:সৌদি প্রো লিগ: শিরোপার লড়াইয়ে আরও পিছিয়ে গেল আল নাসর

Saudi Pro League
Saudi Pro League

 

রিয়াদ : আল কাদসিয়ার বিপক্ষে গোল পাননি রোনাল্ডো। আল নাসরও পারলো না। আল কাদসিয়ার কাছে হেরে গেল আল নাসর। আর ২-১ গোলের পরাজয়ে সৌদি প্রো লিগের শিরোপার দৌড়ে পিছিয়ে পড়লো আল নাসর।  প্রতিপক্ষের মাঠে পুরো শক্তির দল নামিয়েছিল আল নাসর কোচ স্টেফানি পিওলি। কিন্তু রোনাল্ডো , জন ডুরান, ওতাভিও, মার্সেলো বোজোভিকরা গোল করতে পারেননি

প্রথমার্ধের ৩৫ মিনিটে কাদসিয়ার হয়ে প্রথম গোলটি করেন তুর্কি আল আম্মার। ৮৪ মিনিটে আল নাসরকে সমতায় ফেরান প্রাক্তন লিভারপুল তারকা সাদিও মানে। ৮৭ মিনিটে আবারও আল নাসরের জাল কাঁপান পিয়েরে এমেরিক অবামেয়াং। এই গোলটিই জয়-পরাজয়ের পার্থক্য গড়ে দেয়। এই হারে সৌদি প্রো লিগে ২৮ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকল আল নাসর। ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আল হিলাল ও ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…