Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Super Cup 2024 : ১৪ আগস্ট সুপার কাপে অভিষেক হতে পারে এমবাপের

Mbappe (symbolic picture)
Mbappe (symbolic picture)

 

মাদ্রিদ, ১২ আগস্ট : গত মরশুমে চ্যাম্পিয়ন লিগ শিরোপা জিতেছে কার্লো আনচেলত্তির দল। এবারের মরশুমটাও শিরোপা দিয়ে শুরু করতে চাইছে লস ব্ল্যাঙ্কোসরা। উয়েফা সুপার কাপের ট্রফির লড়াইটা হবে আগামী ১৪ আগস্ট, রাতে পোল্যান্ডের ওয়ারশতে আটলান্টার মুখোমুখি হবে রিয়াল। শোনা যাচ্ছে সুপার কাপের ম্যাচে চ্যাম্পিয়ন লিগ ফাইনালের দলটাকেই খেলাতে চাইছেন আনচেলত্তি। আর তাই যদি হয়, তাহলে এমবাপেকে বেঞ্চে বসে মাঠে নামার অপেক্ষায় থাকতে হবে। এই ম্যাচ দিয়েই লস ব্ল্যাঙ্কোসদের জার্সিতে যাত্রা শুরু হতে পারে কিলিয়ান এমবাপের। তাই তারকা এই ফুটবলারের অভিষেক ঘিরে উন্মাদনা বাড়ছে রিয়াল মাদ্রিদ ভক্তদের মধ্যে। তবে সুপার কাপের এই ম্যাচে এমবাপের মাঠে না নামার সম্ভাবনাও আছে। রিয়াল কোচ আনচেলত্তির কথা অনুযায়ী আন্দাজ করা যাচ্ছে, ভক্তদের আবদার মেনে এমবাপেকে বদলি হিসেবে মাঠে নামানো হতে পারে ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…