Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Game

3 years ago

FA cup 2023 : আজ এফএ কাপের শিরোপা লড়াইয়ে নামছে ম্যানচেস্টারের দুই দল

FA Cup 2023 (File Picture)
FA Cup 2023 (File Picture)

 

লন্ডন, ৩ জুন : আজ শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে খেলবে ম্যানচেস্টারের দুই দল। এই প্রথম বড় কোনো প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হবে তারা। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত আটটায়।

ম‌্যান সিটির জন্য স্রেফ একটি ফাইনালই নয় এটি, ট্রেবল জয়ের স্বপ্ন পূরণের ব্যাপারও আছে। কাজটা যে মোটেও সহজ হবে না তা মনে করছেন গুয়ার্দিওলা।

“গত পাঁচ-ছয় মাসে ম্যানচেস্টার ইউনাইটেড যা করেছে, তার থেকে পুরোপুরি ভিন্ন দল এখন তারা। তাই তাদের হারাতে আমাদের সেরাটা দিতে হবে।”

একমাত্র ইংলিশ দল হিসেবে ট্রেবল জয়ের কীর্তি আছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ১৯৯৯ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে এই নজির গড়ে তারা।

দলটির বর্তমান কোচ এরিক টেন হাগ আগেই বলে দিয়েছেন, সিটির ট্রেবল জয়ের স্বপ্ন ভাঙতে ‘সবকিছুই’ করবেন তারা।

You might also like!