Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

Team India : নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলের প্রধান কোচের পদের পরিবর্তন হতে চলেছে

Rahul Dravid
Rahul Dravid

 

মুম্বই, ১১ নভেম্বর  : গত কালের ম্যাচে হারের পর ,বিশ্রাম দেওয়া হবে রাহুল দ্রাবিড়কে । শুধু দ্রাবিড়ই নন, নিউজিল্যান্ড সফরে ভারতীয় দল থেকে বসিয়ে দেওয়া হয়েছে দুই সহকারী কোচকেও। আগামী শুক্রবার থেকেই ভারতীয় দলের নিউজিল্যান্ড সফর শুরু হবে।

বৃহস্পতিবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে দশ উইকেটে লজ্জাজনক ভাবে হারতে হয়েছে। এই বিপর্যয়ের দায় কার, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। এহেন পরিস্থিতেতেই জানা গেল, কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে ভি ভি এস লক্ষ্মণকে । বিসিসিআই সূত্র মারফত জানা গিয়েছে, নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলের দায়িত্ব থাকবে লক্ষ্মণের কাঁধে। বিশ্বকাপের ভারতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বিক্রম রাঠোর। তাঁর বদলে নিউজিল্যান্ড সফরে যাবেন হৃষিকেশ কানিতকর। বোলিং কোচ পারস মামব্রের বদলে নিউজল্যান্ডের বিমান ধরবেন সাইরাজ বাহুতুলে। নিউজিল্যান্ডে সব মিলিয়ে ছ’টি ম্যাচ খেলবেন ভারতীয় ক্রিকেটাররা। তিনটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচে দুই দল মুখোমুখি হবে। আগামী শুক্রবারেই প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে মেন ইন ব্লু।

অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল, রবিচন্দ্রন অশ্বিন-এই সিরিজে কেউই খেলবেন না। টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেতৃত্বে দেবেন শিখর ধাওয়ান। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে কামব্যাক করবেন রোহিত-কোহলিরা।

লক্ষ্মণ অবশ্য এর আগেও ভারতীয় দলের কোচিং করেছেন। আয়ারল্যান্ড ও জিম্বাবোয়ে সফর ছাড়াও ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে কোচ ছিলেন তিনি। তবে বাংলাদেশ সফরেই ফের দলে ফিরে আসবেন রাহুল দ্রাবিড়-সহ পুরনো কোচিং স্টাফরা, এমনটাই আশা করা যায়। প্রসঙ্গত, বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার জন্য রাহুলের দল পরিচালনার দিকেও আঙুল উঠছে। তার মধ্যেই হেড কোচকে বিশ্রাম দিয়ে বিসিসিআই কি বিশেষ কোনও বার্তা দিতে চাইছে? জল্পনা ক্রিকেটমহলে। 

You might also like!