Breaking News
 
SIR Row : ‘জ্ঞানেশ কুমার পুতুল’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব খাড়গে, পাঁচ দফা দাবি কংগ্রেসের CM Suvendu Adhikari: সাইকেল প্রকল্পে বড় বদল, ‘সবুজসাথী’ আউট ‘সারথি’ ইন! পাশাপাশি মমতাকে নিশানা শুভেন্দুর ‘সীমান্ত সন্ত্রাস নিয়ে উদ্বেগ বুঝতে হবে’, নিউ ইয়র্কে আমেরিকাকে কড়া বার্তা জয়শঙ্করের Krishak Bandhu: কৃষকবন্ধুর তালিকা নিয়ে দুশ্চিন্তা? যোগ্য উপভোক্তাদের জন্য বড় আশ্বাস কৃষিমন্ত্রীর CM Suvendu Adhikari: মাতঙ্গিনী হাজরার মৃত্যুদিনে শ্রদ্ধা শুভেন্দুর, ‘আগে কোনও মুখ্যমন্ত্রী আসেননি’ মন্তব্য ঘিরে চর্চা Calcutta High Court: কোলাঘাট তল্লাশি মামলায় নতুন মোড়, পুলিশ রিপোর্টে ‘রাজনৈতিক উদ্দেশ্য’, মামলা খারিজ হাই কোর্টে

 

Game

4 years ago

Indian female team won the match : পাকিস্তানকে গুঁড়িয়ে ধোনির রেকর্ড ভেঙে দিলেন হরমনপ্রীত

Indian female team won the match
Indian female team won the match

 

বার্মিংহাম, ১ আগস্ট  : কমনওয়েলথ গেমসে রবিবার পাকিস্তানকে গুঁড়িয়ে প্রথম জয় পেয়েছে ভারত। একই ম্যাচে অধিনায়ক হরমনপ্রীত কৌর নজির গড়লেন। পেরিয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনিকে। টি-২০ অধিনায়ক হিসাবে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি জয় এসেছে হরমনপ্রীতের অধীনে।

দেশকে ৭১টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হরমনপ্রীত। জিতেছেন ৪২টি ম্যাচ। হেরেছেন ২৬টিতে। তিনটি ম্যাচে কোনও ফলাফল হয়নি। ধোনি অধিনায়ক থাকাকালীন ৪১টি ম্যাচে জিতিয়েছেন দলকে। ভারতীয়দের মধ্যে তাঁরই টি-২০তে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড ছিল। সেই রেকর্ড ভেঙে দিলেন হরমনপ্রীত।

রবিবার বৃষ্টির কারণে ভারত-পাকিস্তানের ম্যাচ কমে ১৮ ওভারের হয়। প্রথমে ব্যাট করে ৯৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে স্মৃতি মন্ধানার ৪২ বলে অপরাজিত ৬৩ রানের সৌজন্যে আট উইকেটে ম্যাচ জেতে ভারত। মাত্র ১১.৪ ওভারেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় তারা।

You might also like!