Game

3 years ago

T20 World Cup : টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে নামার আগে বড় ধাক্কা ভারতের, অনিশ্চিত হরমন ও পূজা

T20 World Cup
T20 World Cup

 

কেপটাউন, ২৩ ফেব্রুয়ারি : আজ কেপটাউনে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে ভারত। এমনিতেই হেভিওয়েট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ‘আন্ডারডগ’ হিসেবে নামবে টিম ইন্ডিয়া। এই সময় ভারতের জন্য দুঃসংবাদ । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে না-ও খেলতে পারেন হরমনপ্রীত কৌর। সেই সঙ্গে অনিশ্চিত পেসার পূজা বস্ত্রকার। তাঁদের দু’জনের শরীর খারাপ বলে জানা গিয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া হয়েছে তাঁদের। বৃহস্পতিবার ম্যাচের আগে ঠিক করা হবে তাঁরা খেলবেন কি না।


হরমনপ্রীত খেলতে না পারলে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন স্মৃতি মন্ধানা। হরমনের জায়গায় দলে নেওয়া হতে পারে হার্লিন দেওলকে। এই প্রতিযোগিতায় হরমনপ্রীত সে ভাবে রান করতে পারেননি। ৪ ম্যাচে মাত্র ৬৬ রান করেছেন তিনি। ভারত অধিনায়ককে অনুশীলনে দেখতে না পাওয়া নিয়ে চর্চা চলছিল। গ্রুপ পর্বের ম্যাচগুলির আগে অনুশীলনে আসতেন না হরমনপ্রীত। শুধু মাত্র আয়ারল্যান্ড ম্যাচের আগের দিন অনুশীলন করেছিলেন। দলের পক্ষ থেকে বলা হয়, দল সিদ্ধান্ত নিয়েছে হরমন ম্যাচের আগের দিন অনুশীলনে আসবে না। সে ক্ষেত্রে আয়ারল্যান্ড ম্যাচের আগে কেন অনুশীলন করলেন সেই প্রশ্নও উঠছে।

পূজা এ বারের প্রতিযোগিতায় মাত্র ২ উইকেট নিয়েছেন। নতুন বলে রেণুকা সিং অনেক সফল। তিন পেসার এবং তিন স্পিনার নিয়ে খেলছে ভারত। পূজা না খেললে হয়তো দলের পরিকল্পনা পাল্টাতে হবে। দলে আসতে পারেন বাঁহাতি পেসার অঞ্জলি শর্বাণী। ব্যাটিংকে শক্তিশালী করতে হলে আনা হতে পারে যষ্টিকা ভাটিয়াকে।

হরমনপ্রীত রান না পেলেও তাঁকে না পেলে ভারতীয় দল যে মিডল অর্ডারে শক্তি হারাবে তা বলাই যায়। বড় ম্যাচে খেলে দেওয়ার মানসিকতা রয়েছে হরমনপ্রীতের। এমন অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে না পেলে ভারত বেশ বড় ধাক্কা খাবে বলে মত অনেকের

You might also like!