Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

Game

3 years ago

Antoine Griezmann:মেসির লিগে ক্যারিয়ার শেষ করতে চান গ্রিজমানও

Antoine Griezmann
Antoine Griezmann

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইউরোপের ফুটবলারদের সম্প্রতি সৌদি আরবের ফুটবলে পথ দেখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সে পথে হেঁটে করিম বেনজেমা, রবার্তো ফিরমিনো, জর্ডান হেন্ডারসন, নেইমাররা নাম লিখিয়েছেন সৌদির বিভিন্ন ক্লাবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফুটবলে নতুন যুগের সূচনা করেছেন রোনালদোর তুমুল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। তাঁর পথ ধরে এরই মধ্যে সাবেক দুই বার্সেলোনা সতীর্থ সের্হিও বুসকেতস ও জর্দি আলবা নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবলে। এখানেও তাঁরা তিনজন সতীর্থ।মেসির পথ ধরে এবার যুক্তরাষ্ট্রের ফুটবলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তাঁর আরেক সাবেক বার্সা সতীর্থ আঁতোয়ান গ্রিজমানও। গতকাল আতলেতিকো মাদ্রিদের সংবাদ সম্মেলনে এসে ফরাসি ফরোয়ার্ড বলেছেন, তিনি ইন্টার মায়ামিতে মেসির খেলার খোঁজখবর রাখেন এবং কোনো একদিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলতে চান।

এই মুহূর্তে আতেলেতিকো মাদ্রিদে খেলা ৩২ বছর বয়সী গ্রিজমান বলেছেন, ‘হ্যাঁ, আমি এটা (ইন্টার মায়ামির খেলা) অনুসরণ করি। লিও মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। সে যখন থেকে যুক্তরাষ্ট্রে এসেছে, তার ম্যাচের সময় পুরো স্টেডিয়াম ভরে যায়। সে ম্যাচও জিতছে। আমি যদ্দুর জানি, তারা এখন নাশভিলের বিপক্ষে একটি ফাইনাল খেলবে।’

মেসির প্রশংসা করতে গিয়ে এখানেই থামেননি গ্রিজমান। তিনি যোগ করেছেন, ‘সে অসাধারণ একজন ফুটবলার। নিজেদের বিজ্ঞাপনের জন্য এমএলএস মেসিকে নিয়ে এসে সবচেয়ে ভালো কাজটি করেছে বলে আমার মনে হয়। যুক্তরাষ্ট্রের ফুটবলের প্রতিচ্ছবি হতে পারে সে।’

মেসির সঙ্গে আবার একসঙ্গে গ্রিজমান খেলতে পারবেন কি না, তা জানা মুশকিল। তবে একটা সময় মেসির লিগে খেলার স্বপ্ন দেখেন তিনি, ‘এটা আমার লক্ষ্য। আমার ক্যারিয়ারটা আমি সেখানে শেষ করতে চাই। আমি লিগটা উপভোগ করতে চাই।’

You might also like!