
মুম্বই, ৮ অক্টোবর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজের বাকি ম্যাচের জন্য দীপক চাহারের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া হয়েছে। শনিবার বিসিসিআইয়ের সর্বভারতীয় সিনিয়র সিলেকশন কমিটি এই ঘোষণা করেছে।ইন্দোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এবং শেষ টি-২০ খেলার পর চাহারের পিঠে ইনজুরি অনুভব করেন এবং লখনউতে প্রথম একদিনের খেলায় ভারতের প্লেয়িং ইলেভেনে দেখা যায়নি। জানা গিয়েছে, তিনি এখন জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) ফিরে যাবেন এবং সেখানে মেডিকেল টিম পর্যবেক্ষণ করবে। ভারত আগামীকাল ৯ অক্টোবর রাঁচিতে দ্বিতীয় ওডিআই খেলবে এবং ১১ অক্টোবর নয়াদিল্লিতে সিরিজের শেষ ওডিআই খেলবে।ভারতের একদিনের স্কোয়াড: শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), রজত পতিদার, রাহুল ত্রিপাঠি, ইশান কিশান (উইকেট-রক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, শার্দুল। ঠাকুর, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, মুকেশ কুমার, আভেশ খান, মো. সিরাজ, ওয়াশিংটন সুন্দর।
