Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

Mira Bai Chanu : বিশ্ব ভারোত্তোলনে রুপো জিতলেন চানু

Chanu won silver in world weightlifting
Chanu won silver in world weightlifting

 

কলম্বো, ৭ ডিসেম্বর  : ফের দেশকে গর্বিত করলেন ভারত্তোলক মীরাবাই চানু । অলিম্পিকের পর এবার কলম্বোর বিশ্ব ভারোত্তোলনের আসরে দেশের হয়ে রুপো জিতলেন চানু। অল্পের জন্য সোনা জিততে না পারলেও অলিম্পিক চ্যাম্পিয়ন হউ জিহুইকে হারালেন তিনি।

কলম্বোয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার আগে থেকেই পদকজয়ের অন্যতম দাবিদার হিসাবে ধরা হচ্ছিল চানুকে। আগের বিশ্বচ্যাম্পিয়নশিপেও তিনি রুপোর পদক জিতেছিলেন। এবারে সেই পারফরম্যান্সের থেকে উন্নতি করতে পারেন কিনা সেটাই ছিল দেখার। কিন্তু আগের মত এবারেও সামান্য ব্যবধানের জন্য সোনা হাতছাড়া হল তাঁর। এদিন চানু স্ন্যাচ এবং ক্লিন এন্ড জার্ক দুই বিভাগ মিলিয়ে ২০০ কেজির ভারোত্তোলন করেন। স্ন্যাচ বিভাগে চানু তোলেন ৮৭ কেজি ওজন। ক্লিন এন্ড জার্ক বিভাগে তিনি তোলেন ১১৩ কেজি।

চিনের জিয়াং হুইহুয়া ২০৬ কেজি ওজন তুলে সোনা জিতেছেন। এটা বিশ্ব চ্যাম্পিয়নশিপে তার তৃতীয় সোনা। একটি রুপোর পদকও আগে পেয়েছেন চিনের এই ভারোত্তোলক। অলিম্পিক চ্যাম্পিয়ন হউ জিহুই বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান পেয়ে ব্রোঞ্জ জিতেছেন। তিনি দুই রাউন্ড মিলিয়ে ১৯৮ কেজি ওজন তুলেছেন। এটা বিশ্বচ্যাম্পিয়নশিপে চানুর দ্বিতীয় পদক।


You might also like!