Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

Real Madrid 1-1 Athletic Bilbao:বেনজেমার গোল আর কোর্তোয়ার বীরত্বে রিয়ালের ড্র

Karim Benzema French football player
Karim Benzema French football player

 

স্পেন, ৫ জুন : রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচে গোল করে সব আলো হয়তো কেড়ে নিলেন করিম বেনজেমা। তবে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে মরসুমের শেষ ম্যাচে ইউরোপের সফলতম দলটির উজ্জ্বলতম খেলোয়াড় ছিলেন থিবো কোর্তোয়া। পেনাল্টি রুখে দিলেন, করলেন আরও দারুণ কিছু সেভ। তাঁর দৃঢ়তায়ই হার এড়াতে পারল কার্লো আনচেলত্তির দল।

রবিবার রাতে লা লিগায় মরশুমে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। একই সময়ে শুরু হওয়া অন‍্য ম‍্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আতলেতিকো মাদ্রিদ। দিয়েগো সিমেওনের দল শেষ মুহূর্তে গোল হজম করায় দুই নম্বরে থেকে আসর শেষ করেছে রিয়াল। ৩৮ ম‍্যাচে ২৪ জয় ও ছয় ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে আসর শেষ করল রিয়াল। ৭৭ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো।

You might also like!