Breaking News
 
Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল Shibayama Tsutomu: চিরবিদায় ‘ডোরেমন’-এর কিংবদন্তি পরিচালক সুতোমু, শোকস্তব্ধ অ্যানিমেশন দুনিয়া

 

Festival and celebrations

1 year ago

Kali Puja 2024: দীপাবলিতে বাস্তু পরামর্শ মানলেই লক্ষ্মী আপনার সহায় হবেন, জেনে নিন নিয়ম গুলি!

Kali Puja
Kali Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-   আর কয়েকদিন পরেই আসছে দীপাবলি উৎসব। মানুষ খুবই ধুমধামের সঙ্গে এই উৎসব পালন করবেন। দীপাবলির অন্যতন বিষয় ঘরকে আলোকিত করা। দীপাবলিতে ঘর সাজাতে অনেকেই বেছে নেন প্রদীপ, কেউ মোমবাতি, কেউ বা বিদ্যুতের আলো। আর আতসবাজি তো আছেই! দীপাবলিতে ঘর সাজানোর অন্যতম উপকরণ হল মাটির প্রদীপ। তবে বাস্তুমতে কোন প্রদীপ গুলো ব্যবহার করবেন? কিংবা কোন দিকে কোন প্রদীপ রাখলে জ্বলে উঠবে আপনার ভাগ্যের সলতে, জানেন কী? দীপাবলীর এই সময় বাড়িতে বাড়িতে প্রদীপ দিয়ে সাজানো হয়। তবে দীপাবলিতে মাটির প্রদীপে ঘর সাজালে সবচেয়ে ভাল। বাজারে রুপো, পিতল, ও তামার প্রদীপও পাওয়া যায় । তবে বাস্তু বিশেষজ্ঞরা জানান , তার থেকে মাটির প্রদীপ দিয়ে বাড়ি সাজানোই সবচেয়ে ভালো। এতে আর্থিক উন্নতি ত্বরান্বিত হয়।

 এ ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই প্রদীপ বাড়ির কোন দিকে রাখবেন?দীপাবলির রাতে বাড়ির উত্তর দিকে রাখুন মাটির প্রদীপ। বাড়িতে আসবে সমৃদ্ধি। বাড়ির উত্তর দিকে নীল রঙের প্রদীপ রাখলে তা শুভ ফল দিতে পারে। এ ছাড়াও দক্ষিণ দিকে লাল রঙের ও দক্ষিণ-পশ্চিম দিকে গোলাপি রঙের প্রদীপ রাখতে বলছেন বিশেষজ্ঞরা। এই প্রদীপের আলো আসলে আমার আপনার মনের আলোকে জ্বালিয়ে দেবে। মনের গভীরে লুকিয়ে থাকে সমস্ত অন্ধকার ও পাপকে দূরে ছুঁড়ে ফেলে আমাদের আলোর পথে নিয়ে যাবে।

You might also like!