Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Festival and celebrations

1 year ago

Kali Puja 2024: ছ'তলা মন্দিরে বিরাজ করেন মা কালী! জানেন কোথায় রয়েছে হংসেশ্বরী মা?

Kali Puja
Kali Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:- আগামি সপ্তাহেই রয়েছে কালীপুজো। আলোর রসনায় মেতে উঠবে আপামর মর্ত্যবাসি। ঠিক তেমনি ভিড় জমে ছ'তলা মন্দিরে বিরাজমান মা কালী দর্শনের জন্য। প্রায় ২০৯ বছরের পুরনো হুগলির বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মায়ের পুজো।

৭০ ফুট উচ্চতার, ১৩টি চূড়া বিশিষ্ট ছ'তলা মন্দির। সারা বছর মা এখানে পূজিতা দক্ষিণাকালী রূপে। দীপান্বিতা অমাবস্যায় কয়েক ঘণ্টার জন্য মা হংসেশ্বরীকে সাজানো হয় রাজবেশে। মায়ের রূপও কিছুটা আলাদা। দেবী এখানে চর্তুভুজা, পদ্মাসনে অধিষ্ঠান করছেন।মায়ের এক পা ভাঁজ করে রাখা। অন্য পা মহাদেবের বুক পর্যন্ত ঝুলন্ত। কথিত আছে রামকৃষ্ণদেব মায়ের টানে এখানে বারংবার ছুটে এসেছেন।

রাজা নৃসিংহদেব রায় এই মন্দিরের নির্মাণকার্য শুরু করেন। ১৮০২ সালে মন্দিরের কাজ অসম্পূর্ণ রেখে তিনি মারা যান। তাঁর দ্বিতীয় স্ত্রী রানি শংকরী অসমাপ্ত কাজ সম্পন্ন করেন। জানা যায়, মন্দিরটি তৈরির জন্য উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর এবং রাজস্থানের জয়পুর থেকে কারিগরদের নিয়ে আসা হয়েছিল।

You might also like!