Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Festival and celebrations

1 year ago

Kali Puja 2024:মাকালীর কাছে সকলের অবারিত দ্বার! দরজা লাগাতেই ভেঙ্গে যায় ডাকাত কালীমন্দিরে

Kali Puja
Kali Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আজ দ্বিপানিতা কালীপুজো। অশুভকে নিধন করে শুভকে আহ্বান করা হয়। মা কালীর পদ ধ্বনিতে আলোকিত হয়ে ওঠে গোটা মর্ত্যলোক। আট থেকে আশি, সকলের ভিড় জমে কালীমন্দিরগুলিতে। তেমনি দূরদুরান্ত থেকে মানুষের ভিড় লক্ষ্য করা যায় উত্তর ২৪ পরগনার প্রায় ৪০০ বছরের পুরোনো বারাসতের ডাকাত কালীবাড়িতে। 

কথিত আছে, এই রঘু ডাকাত জমিদার বাড়িতে ডাকাতি করে গরিবদের মধ্যে সেই সব টাকা-গয়না বিলিয়ে দিতেন। রঘু ডাকাত এবং ওঁর অনুগামীরা কাঠামো বানিয়ে তাতে মাটি দিয়ে তৈরি করেছিলেন এই মন্দিরের পাঁচিল। তবে ছাদ বলতে আজও অশ্বত্থ গাছের শিকড়। মন্দিরের এখন ভগ্নপ্রায় দশা। তবে মা তারা আজও সেখানে জাগ্রতভাবে বিরাজ করেন, এমনই অমোঘ বিশ্বাস ভক্তদের।

স্থানীয় এক বাসিন্দা জানান, এই মন্দিরে দরজা লাগানো সম্ভব হয় না। সব সময় খোলা থাকে মন্দির। যত বার দরজা লাগানো হয় তত বারই এক রাতের মধ্যে ভেঙে যায় সেই দরজা। এলাকাবাসীর বিশ্বাস, 'মা' নিজেই রক্ষা করেন তাঁর মন্দির। তবে এখানে পুজোর কোনো আড়ম্বর নেই, পুজোয় বসেন না পুরোহিতও। ভক্তরা নিজেদের মতো করে ধুপ-ধুনো-মোমবাতি জ্বালিয়ে বাতাসা দিয়ে পুজো দেন মায়ের উদ্দেশ্যে। তাতেই তুষ্ট হন মা কালী। 

You might also like!