Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Festival and celebrations

1 year ago

Biswa Bangla Sharad Samman 2024 award: ঘোষণা হলো বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৪ পুরস্কার প্রাপকদের তালিকা

Biswa Bangla Sharad Samman 2024 award
Biswa Bangla Sharad Samman 2024 award

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  বিশ্ব বাংলা শারদ সম্মান - ২০২৪ এর পুরস্কার ঘোষিত। এ রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল সেন এই ঘোষণা করেছেন । তিনি বলেন, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ কলকাতা পুরসভা এলাকার পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভা, বরানগর পুরসভা, বিধাননগর পুরসভা এবং হাওড়া পুরসভা এলাকায় দুর্গাপুজো নিয়েই এই প্রতিযোগিতা। বিভাগীয় সচিব শান্তনু বসু এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সেরার সেরা সম্মান জয়ী ৩২টি পুজো কমিটি। অকালবোধন - ত্রিধারা'র ঝুলিতে রয়েছে প্রথম স্থানের মুকুট জয় করার শিরোপা। মন্ত্রী জানান, সেরা সাবেকি পুজোর সম্মান জিতেছে ছয়টি। প্রথম স্থানে রয়েছে, বাগবাজার সর্বজনীন। তথ্য ও সংস্কৃতি দফতরের অধিকর্তা কৌশিক বসাক বলেন, সেরা মন্ডপের তালিকায় রয়েছে পাঁচটি। উল্লেখ্য, কালীঘাট মিলন সঙ্ঘ প্রথম স্থানে রয়েছে। তথ্য ও সংস্কৃতি দফতরের অধীন সংবাদ বিভাগের প্রধান শর্মিষ্ঠা ব্যানার্জি জানান, সেরা প্রতিমার বিচারে তিনটি সম্মান জিতেছে। মহম্মদ আলি পার্ক প্রথম স্থানে রয়েছে। সেরা ভাবনা - এই বিভাগে ১৫টি পুরস্কার। এর মধ্যেই অন্যতম চেতলা আলাপী। উল্লেখ্য, এই পাঁচটি বিভাগে মোট ৬১টি পুজো সম্মান জিতেছে। এছাড়াও সেরা পরিবেশ বান্ধব - ১৪টি এবং বিশেষ পুরস্কার ৩০টি পুজো কমিটির দখলে রয়েছে।

You might also like!