Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

3 years ago

Sabyasachi Chakraborty: দেবী চৌধুরানীতে কামব্যাক প্রসঙ্গে কি বললেন সব্যসাচী চক্রবর্তী?

Sabyasachi Chakraborty (File Picture)
Sabyasachi Chakraborty (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বয়স বাড়ার কারণে কিছুদিন অবসর নিয়েছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তবে এবার তিনি ফিরছেন বড় পর্দায়।ম দেবী চৌধুরানীতে  হরবল্লভ রায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে এই চরিত্রে তাঁর লুক নিয়ে ভীষণ চিন্তিত অভিনেতা। অ্যালার্জির জন্য তিনি মেকআপে দাড়ি গোঁফ লাগাতে পারেননা। কিন্তু ছবির চিত্রনাট্য অনুযায়ী পরিচালকের দাবি, দাড়ি না লাগালেও গোঁফটা রাখতেই হবে সব্যসাচীকে। এই মুহূর্তে যেহেতু হাতে অন্য ছবির কাজ নেই, সেই কারণে পরিচালকের কথায় রাজি হয়েছেন অভিনেতা। পরবর্তী সময় শ্যুটিং শুরু হলে গোঁফের জন্য যদি নিজেকে খারাপ দেখতে লাগে, তবে সোমনাথ কুণ্ডু  এবং শুভ্রজিতের সঙ্গে কথা বলে গোঁফ কেটে দেওয়ারই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সব্যসাচী। 


অভিনেতা জানিয়েছেন, “আমি খুবই বাছাই করা ছবিতে অভিনয় করতে পছন্দ করি। সেই জন্য শুভ্রজিৎ যখন আমাকে দেবী চৌধুরানী ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন, প্রথমে সিদ্ধান্ত নিতে পারিনি। যদিও ছবির নাম শুনে মনে হয়েছিল, এই প্রোজেক্টটার সঙ্গে যুক্ত থাকতে পারলে ভাল হবে। শুভ্রজিৎ অনেকটা বড় ক্যানভাসে ছবিটা বানাচ্ছে।”


সব্যসাচী আরও বলেন, “এই ছবিতে অভিনয়ের জন্য আমাকে রাজি করিয়েছে ছোট ছেলে অর্জুন। সেও এই ছবির একটা অংশ। ও আমায় বার বার উৎসাহ দিয়ে বলেছে, এভাবে কেন বসে আছো? বসে থাকলে তো খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে। শুভ্রজিৎদার সঙ্গে কাজ করলে তোমার ভাল লাগবে।”

You might also like!