
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সদ্য মুক্তি পেয়েছে মধুমিতা ও অপরাজিতার 'চিনি ২'। বক্স অফিসে ভালোই সাড়া পেয়েছে এই ছবি। আগামী প্রোজেক্ট 'কে প্রথম কাছে এসেছি'র শুটিং করছেন মধুমিতা। ছবিতে মধুমিতার বিপরীতে থাকবেন বিক্রম। আবারও এই জুটিকে একসাথে পর্দায় দেখতে চলেছেন দর্শক। এর মাঝেই শোনা গেল, অনীক দত্তের ছবি থেকে বাদ পড়তে চলেছেন মধুমিতা।
তবে অনীকের দত্তের কথায়, পুরো টিমের সম্মতিতেই নাকি বাদ দেওয়া হয়েছে মধুমিতাকে । অপরদিকে মধুমিতার সংযোজন, 'কোনও ছবি থেকেই আমাকে জোড় করে বাদ দেওয়া হয়নি। অনীক দত্তের সিনেমার শিডিউলের সঙ্গে আমার সময়ের ম্যাচ হচ্ছিল না। সেই জন্যই একপ্রকার বাধ্য হয়েই ওই ছবির কাজ থেকে সরে আসতে হল। এছাড়া আর অন্য কোনও বিষয় নেই। বরং ভবিষ্যতে যদি আবার কাজ করার সুযোগ পাই করব।'
