Entertainment

2 years ago

Ushasi Ray:গোয়েন্দাগিরিতে সামিল হচ্ছেন ঊষসী! আসছে নতুন সিরিজ

Actress Ushashi Roy (File Picture)
Actress Ushashi Roy (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার গোয়েন্দা চরিত্র নিয়ে পর্দায় আসতে চলেছেন ঊষসী রায়। আসতে চলেছে নতুন এক গোয়েন্দা সিরিজ কুমুদিনী ভবন’। এই কুমুদিনী ভবনের রহস্যের কিনারা করতে আসবেন অনুশ্রী অর্থাৎ ঊষসী রায়। এই প্রথম পর্দায় গোয়েন্দা চরিত্রে অভিনয়। চেনা ছক ভেঙে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পালা। তবে কি এই পরিবর্তন দিয়েই নতুন অধ্যায়ের সূচনা? ঊষসীর উত্তর, “এটাকে আমার জীবনের নতুন অধ্যায় বলা চলে কি না জানি না। সেটা দর্শকই ঠিক করবেন। তবে আমার গোয়েন্দা চরিত্রে অভিনয় করার ইচ্ছা অনেক দিনের। হইচই আর অর্কদীপদা-র হাত ধরে সেই ইচ্ছাপূরণ হল।”


You might also like!