Entertainment

2 years ago

Uorfi Javed: খুনের হুমকি পেলেন উরফি

Uorfi Javed (File Picture)
Uorfi Javed (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমানে বলিউডের চর্চিত মুখ তিনি। তিনি নান আদার দ্যান উরফি জাভেদ। উদ্ভট পোশাক পরে ভক্তদের চমকে দেওয়াতে তাঁর জুড়ি মেলা ভার। তবে বুধবার আবারও এই ঘটনা ঘটল ফ্যাশনিস্তার সঙ্গে৷ ফের খুনের হুমকি পেলেন উরফি। সম্প্রতি নিজের টুইটে পোস্ট করলেন হুমকি মেল৷ যেখানে লেখা রয়েছে, ভারতীয় সংস্কৃতিকে দূষিত করার জন্য আপনাকে মেরে ফেলা হবে৷ মেলটিতে লেখা ছিল, খুব শীঘ্রই গুলি মেরে দেওয়া হবে৷ ওই ব্যক্তি আরও লেখেন, তিনি যে পরিমাণ নোংরামি শুরু করেছেন সেই কারণেই তাঁকে মেরে ফেলা উচিত৷ এই হুমকি মেল পাওয়ার পর উরফি লেখেন, আমার জীবনের প্রতিদিনের ঘটনা৷

You might also like!