Breaking News
 
Hasirani Rath: ‘জন্মের আগেই মাধ্যমিক!’ হলফনামা বিতর্কে কংগ্রেসের মামলা খারিজ, স্বস্তি হাসিরানি রথের Election Commission News: কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিতর্ক, জ্ঞানেশ কুমারকে ঘিরে মামলা শুনবে শীর্ষ আদালত Suvendu Adhikari: জেন জি প্রশ্ন করবে, মুখোমুখি উত্তর দেবেন শুভেন্দু! চা চক্রে নতুন প্রজন্মের সঙ্গে মুখ্যমন্ত্রী Ujjain Mosque Demolition: উজ্জয়িনী অশান্তির নেপথ্যে ভুয়ো AI ভিডিয়ো? কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকা নিয়ে তদন্তে পুলিশ Arjun Singh: ৫০ হাজার টাকা দিলেই ফ্ল্যাট! প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে চটকল শ্রমিকদের জন্য সুখবর Indranil Sen: পুজোর পাস বিক্রিতে কোটি কোটি টাকার অনিয়ম? প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি

 

Entertainment

2 years ago

Actor Partha Sarathi Deb dies: বাংলা চলচ্চিত্র জগতে শোকের আবহ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি দেব

Actor Partha Sarathi Deb
Actor Partha Sarathi Deb

 

কলকাতা, ২৩ মার্চ: দীর্ঘ দিনের শারীরিক অসুস্থতা কেড়ে নিল প্রাণ! প্রয়াত হয়েছেন টলিউড অভিনেতা পার্থসারথি দেব। গত কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন বাঙুর হাসপাতালে। শুক্রবার রাত ১১.৫০ মিনিট নাগাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনাবসান হয়েছে তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর।
অভিনেতার পরিবার সূত্রের খবর, দীর্ঘ দিন সিওপিডি-র সমস্যায় ভুগছিলেন পার্থসারথি। ফুসফুসে সংক্রমণ ছিল। তাঁর নিউমোনিয়াও ধরা পড়েছিল। বুকে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। ৯ ফেব্রুয়ারি থেকে বাঙুর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল বর্ষীয়ান অভিনেতাকে। ‘পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম’-এর সহ-সভাপতি ছিলেন পার্থসারথি। ঘনিষ্ঠমহলে পরিচিত ছিলেন ‘পার্থদা’ হিসাবেই।
‘কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’, ‘প্রেম আমার’-সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন পার্থসারথি। ছোট পর্দার জন্য ‘সত্যজিতের গপ্পো’ সিরিজ়েও অভিনয় করেছিলেন তিনি। গত বছর ‘বগলা মামা যুগ যুগ জিও’ এবং ‘রক্তবীজ’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় পার্থসারথির। তার পর থেকে একাই থাকতেন।

You might also like!