Entertainment

2 years ago

Rahul Gandhi: রাহুল গান্ধীর সঙ্গে বিয়ের ইচ্ছেপ্রকাশ করলেন অভিনেত্রী

The actress expressed her desire to marry Rahul Gandhi
The actress expressed her desire to marry Rahul Gandhi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  এবার দ্য মোস্ট এলিজেবল ব্যাচেলর রাহুল গান্ধীকে বিয়ে করার ইচ্ছাপ্রকাশ করলেন অভিনেত্রী শার্লিন। 

সম্প্রতি লালু প্রসাদ যাদব রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সমাজ মাধ্যমেও পাপ্পু নামে কম ঠাট্টার শিকার হতে হয় না তাঁকে। সম্প্রতি বান্দার ব্যান্ডস্ট্যান্ডে চিত্রগ্রাহকদের মুখোমুখি হন শার্লিন চোপড়া। সেখানেই বিয়ে সম্পর্কিত প্রশ্নের মুকে পড়েন। তাঁকে প্রশ্ন ছোঁড়া হয়, ‘আপনি কি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে বিয়ে করতে রাজি হবেন?’ আসলে সাংসদ পদ খোয়ানোর পর সম্প্রতি সেই আসন ফিরে পেয়েছেন রাহুল। তাই নিত্যদিন খবরের শিরোনামে থাকছেন তিনি। আর সেই প্রেক্ষিতেই পাপ্পারাজিরা শার্লিনকে ওই প্রশ্ন ছোঁড়েন। এবং সকলকে অবাক করে দিয়ে অভিনেত্রী যা উত্তর দেন, তা শুনলে হতবাক হয়ে যাবেন আপনিও। বললেন, “অবশ্যই বিয়ে করতে চাই রাহুল গান্ধীকে। কিন্তু বিয়ের পর পদবী বদলাব না।”

You might also like!