Entertainment

1 hour ago

Kapoor Family Celebrates: দ্বিতীয়বার মা সোনম কাপুর, নবজাতকের প্রথম ঝলক শেয়ার করলেন রেহা কাপুর

Rhea Kapoor (L) Sonam Kapoor and Anand Ahuja (R)
Rhea Kapoor (L) Sonam Kapoor and Anand Ahuja (R)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের কাপুর পরিবারে ফের খুশির হাওয়া। গত ২৯ মার্চ দ্বিতীয়বার মা হয়েছেন সোনম কাপুর এবং আনন্দ আহুজা। তারকাজুটি এবারও পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন। সুখবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায়। নবজাতককে একঝলক দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। সেই অপেক্ষার অবসান ঘটালেন সোনমের বোন রেহা কাপুর। ইনস্টাগ্রামে শেয়ার করা এক আবেগঘন ছবিতে দেখা যায়, কোলে করে নবজাতককে আগলে রেখেছেন তিনি। যদিও শিশুর মুখ স্পষ্ট নয়, তবে মাথা ভর্তি চুল ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। ছবির সঙ্গে রেহা লিখেছেন আবেগমাখা বার্তা, ‘তুমিই তো তোমার মা সোনমের মতো একজন ভাল মনের মানুষের চালিকাশক্তি।’ ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত সোনম কাপুর, তবে মাতৃত্ব তাঁর জীবনে এক নতুন অনুভূতির দিগন্ত খুলে দিয়েছে। বোন রেহা কাপুর-এর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কও আবার নতুন করে সামনে এসেছে এই মুহূর্তে।


Sonam Kapoor, Rhea Kapoor

উল্লেখ্য, ২০১৮ সালে বিয়ে করেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। ২০২২ সালে তাঁদের প্রথম পুত্র সন্তান বায়ুর জন্ম হয়। চার বছর পর দ্বিতীয় সন্তানের আগমনে কাপুর-আহুজা পরিবারে এখন আনন্দের জোয়ার।  গত বছর থেকেই সোনমের দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে নভেম্বরে নিজেই সেই খবর নিশ্চিত করেন অভিনেত্রী, এবং বিশেষ মেটারনিটি ফটোশুটের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তাঁর এই বিশেষ সময়। এখন নতুন সদস্যকে ঘিরে পরিবারজুড়ে শুধু উৎসবের আবহ।  

You might also like!