
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পর্নদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী মিয়া খলিফা। ২১ বছর বয়সে এসে তিনি পা রেখেছিলেন নীলছবির জগতে। সেই দুনিয়ায় দিন কাটিয়েছিলেন মাত্র তিন মাস। তাতেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে এই দুনিয়ায় তিনি এসেছিলেন নিজের অনিচ্ছানুসারে। মিয়া পর্নদুনিয়ায় পা রাখেন ২০১৪ সালে। সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরলেন অভিনেত্রী।
তিনি জানালেন, পর্ন ভিডিওর এই জগতে আসার বয়স কিছুতেই ১৮ হতে পারে না। কারণ এখানে শিকারির মতো ওত পেতে থাকে মানুষজন। সারা জীবনের জন্য চুক্তিপত্রে সই করিয়ে নেওয়া হয়। সেটাই ভয়ংকর একটা বিষয়। কারণ সেই বয়সে অনেকেই বোঝার ক্ষমতা থাকে না এই জগৎটা আসলে কেমন। মিয়া তিন মাসেই বুঝে গিয়েছিলেন। তাই হাজার কষ্ট সত্ত্বেও সেই জগৎ ছাড়ার সিদ্ধান্তে অনড় ছিলেন।
পর্নদুনিয়া ছাড়ার পর মিয়া হয়েছেন সারা জোনস। খুব ছোট্ট একটা ঘরে দিন কাটাতে হয়েছিল। জানলার কাঁচ পর্যন্ত ভাঙা ছিল। বাথরুম আর রান্নাঘরের সিঙ্ক একটাই ছিল। এরপর অস্টিনে যাওয়ার সিদ্ধান্ত নেন মিয়া ওরফে সারা। সেখানে প্রথমে একটি বীমা কোম্পানিতে কাজ করেন। কিন্তু অতীত সেখানেও পিছু ছাড়েনি। সে চাকরি ছেড়ে আবার কনস্ট্রাকশন কোম্পানিতে ঢোকেন মিয়া। কিন্তু তাতেও সুরাহা বিশেষ হয়নি।
মিয়া জানান, তিনি যেন কোম্পানির বোঝা হয়ে যাচ্ছিলেন। কিন্তু কারও কিছু করার ছিল না। ধীরে ধীরে নিজের মাটি শক্ত করেন মিয়া। কারণ ছোট থেকেই নানা বৈষম্যে অভ্যস্ত সোশ্যাল মিডিয়া স্টার। লেবাননে জন্ম ও বড় হয়ে ওঠা মিয়ার। নিজের পরিবারে নাকি তিনি সবচেয়ে কালো ছিলেন। স্কুলেও এ নিয়ে কথা শুনতে হতো। ধীরে ধীরে সমস্ত বৈষম্য, ঘৃণা কাটিয়ে ওঠেন মিয়া। এখন আবার নিজের মতো বাঁচতে শুরু করেছেন।
