
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যীশু প্রসঙ্গে অনেকেবারই প্রশংসা করেছেন রুক্মিণী। তিনি বলেছেন, যীশু নাকি হ্যান্ডসাম, হার্টথ্রব। ওঁর সাথে কাজ করার জন্য মুখিয়ে আছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তবে দেব ও যীশুকে একসাথে এক জায়গায় পছন্দ করেন না অভিনেত্রী। কিন্তু ব্যাপারটা কি? আসলে বিষয়টা পুরোটাই জোকস অ্যাপার্ট।
যীশু প্রসঙ্গে নায়িকা মজার সুরেই বলেন, “আমি একদম পছন্দ করি না। কারণ দেব আর যীশু যখন এক হয় তখন কাউকে টিকতে দেয় না। ওরা এত কথা বলে!” একটি শোয়ে দেব এবং যীশু একসঙ্গে এসেছিলেন। সেই সময় তাঁদের বকবকানির চোটে মুখে টেপ লাগাতে হয়েছিল, ঠাট্টা মেশানো সুরে জানান নায়িকা।
