Entertainment

2 years ago

Randeep Hooda: হরিয়ানার বন্যায় বিধ্বস্তদের পাশে পরিত্রাতা হয়ে দাঁড়ালেন রণদীপ হুডা!

Randeep Hooda (File Picture)
Randeep Hooda (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রবল বন্যায় বিধ্বস্ত হরিয়ানা। এমতাবস্থায় সেখানকার দুঃস্থ মানুষদের পরিত্রাতা হয়ে উঠলেন সিনেমার নায়ক।  সিনেমার শুটিং ছেড়ে বন্যায় বিধ্বস্ত হরিয়ানাবাসীদের দিকে হাত বাড়িয়ে দিলেন অভিনেতা রণদীপ হুডা। পর্দার নায়ক প্রমাণ করলেন বিপদে মানুষ মানুষের পাশে থাকবেই। ছবির নায়কের আগেও তাঁর পরিচয়, তিনি একজন 'মানুষ'। নায়ককে দেখে বোঝা যাবে না তিনি একজন সিলভার স্ক্রিনের নামজাদা অভিনেতা। তাঁর মাথায় কমলা রুমাল জড়ানো, পরনে সাধারণ নীল টি-শার্ট, হাফ প্যান্ট, কাঁধে একটি বড় প্লাস্টিকের ব্যাগ। 

সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে, নৌকো থেকে কোমর অবধি জলে নেমে পড়েছেন নায়ক। নিজের হাতে বন্যাবিধ্বস্তদের তুলে দিচ্ছেন ত্রাণ। যাতে রয়েছে ওষুধ এবং খাবার। ‘খালসা এড ইন্ডিয়া’ নামে একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে হরিয়ানার বন্যায় বিপর্যস্ত মানুষদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন তিনি। একটি ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রণদীপ। যেখানে দেখা গিয়েছে, ঈশ্বরকে স্মরণ করে মাথায় রুমাল জড়িয়ে দুঃস্থ মানুষের জন্য এগিয়ে গিয়েছেন নায়ক। প্লাবিত এলাকায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে ত্রাণসামগ্রী বিলি করছেন।

You might also like!