Breaking News
 
Calcutta High Court: কোলাঘাট তল্লাশি মামলায় নতুন মোড়, পুলিশ রিপোর্টে ‘রাজনৈতিক উদ্দেশ্য’, মামলা খারিজ হাই কোর্টে Nandigram Bypoll Twist: জেল থেকে বেরিয়েই নির্বাচনী লড়াই! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে অন্তর্বর্তী জামিন Hasirani Rath: ‘জন্মের আগেই মাধ্যমিক!’ হলফনামা বিতর্কে কংগ্রেসের মামলা খারিজ, স্বস্তি হাসিরানি রথের Election Commission News: কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিতর্ক, জ্ঞানেশ কুমারকে ঘিরে মামলা শুনবে শীর্ষ আদালত Suvendu Adhikari: জেন জি প্রশ্ন করবে, মুখোমুখি উত্তর দেবেন শুভেন্দু! চা চক্রে নতুন প্রজন্মের সঙ্গে মুখ্যমন্ত্রী Ujjain Mosque Demolition: উজ্জয়িনী অশান্তির নেপথ্যে ভুয়ো AI ভিডিয়ো? কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকা নিয়ে তদন্তে পুলিশ

 

Entertainment

2 years ago

Alor Kole Serial : শিবের মাথায় নয়, আদিত্যকে 'শান্ত' করতে আদিত্যর মাথাতেই জল ঢালল রাধা, ভাইরাল প্রোমো

Alor Kole Serial
Alor Kole Serial

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেইমতোই বাঙালির ডেইলি ডোজ সিরিয়ালগুলিতেও তার ছায়া পড়ে। এই মুহূর্তের একটি জনপ্রিয় ধারাবাহিক ‘আলোর কোলে’। ধারাবাহিকের শিবরাত্রি স্পেশাল পর্বের প্রোমোতে মিলল চমক।

শিবরাত্রি স্পেশাল প্রোমোতে দেখা গেল, রাধা আদিত্যর জন্য উপোষ রেখেছিলেন। পুজো দিতে লাইনে দাঁড়িয়ে, কিছু উঠতি যুবকের ইফটিজিং-এর শিকার হন রাধা। তাঁর গায়েও হাত দেন কেউ কেউ। এরপরই স্ত্রীকে রক্ষা করতে মাঠে নামেন আদিত্য, যাঁরা উত্ত্যক্ত করছিলেন তাঁদের উচিত শিক্ষা দেন। এরপরই তাঁকে শান্ত করতে স্বামীর মাথাতেই জল ঢালেন রাধা। এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সকলেরই জানা, আদিত্যর প্রথমপক্ষের স্ত্রী আলোর মৃত্যুর পর, সে যেন অশরীরী হয়েই থেকে গিয়েছে পুপুল, রাধাদের জীবনে। মা-হারা পুপুলের কথা ভেবেই রাধাকে বিয়ে করেছে আদিত্য। বলাই বাহুল্য, তাঁদের আলাদা করার চেষ্টা সর্বক্ষণ চালিয়ে যাচ্ছে মেঘা।

You might also like!