Breaking News
 
Mamata Banerjee's Party: ‘ফুটবলার’ই এবার নতুন পরিচয়! নীল-সাদা লোগো প্রকাশ করে কর্মীদের কী বার্তা মমতার? Humayun Kabir: ৪ ঘণ্টা জেরা, ফের ২৩ সেপ্টেম্বর তলব! বাবরি-অডিও কাণ্ডে থানা থেকে বেরিয়ে বড় বার্তা হুমায়ুনের Suvendu Meet Ambani: আম্বানির সঙ্গে বৈঠকে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী! বাংলায় বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ CM Suvendu Adhikari: মৎস্যশিল্পে বড় সুখবর বাংলার! ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’য় ৯ কোটি দিল কেন্দ্র Puja Permission Rules: অনুদানের টাকা যাবে কমিটির অ্যাকাউন্টেই! নয়া নিয়মে জটিলতায় কয়েক হাজার পুজো কমিটি IIT Bombay student suicide: জাতিবিদ্বেষী কটাক্ষের অভিযোগে ছাত্রের আত্মহত্যা! অভিযুক্ত অধ্যাপক সাসপেন্ড, ক্ষমা চাইল বম্বে আইআইটি

 

Entertainment

9 months ago

Aamir Khan: সোফায় ধাক্কাধাক্কি, পরে আলিঙ্গন—রসিকতার ছলে নতুন ছবি প্রকাশে আমির খান

Aamir Khan ‘beats up’ Vir Das in viral promo
Aamir Khan ‘beats up’ Vir Das in viral promo

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এক অদ্ভুত ভিডিও—সোফায় লুটিয়ে পড়া কৌতুকশিল্পী বীর দাসের উপর বসে বেধড়ক মারছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। এমন রূঢ় অবতারে তাঁকে আগে দেখেননি দর্শকরা। স্বাভাবিকভাবেই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়, শুরু হয় তুমুল আলোচনা—হঠাৎ কী ঘটল? কেন বীর দাসকে এমন আক্রমণে নামলেন আমির?


সব জল্পনার অবসান ঘটিয়ে পরিষ্কার হয়—এটি ছিল আসলে আমির খান প্রোডাকশনের নতুন স্পাই-ঘরানার ছবি ‘হ্যাপি প্যাটেল’–এর ঘোষণা। মজার ছলে তৈরি করা এই ভিডিওয় দেখা যায়, বীর দাস আমিরকে ছবির গল্প, অ্যাকশন, রোম্যান্স—সব বিষয়ে একের পর এক প্রশ্ন করছেন। কথোপকথনের মাঝে উঠে আসে কয়েক বছরের ব্যর্থতা নিয়ে আমিরের আত্মসমালোচনাও। এমনকি তিনি মুখ ফসকে বলে ফেলেন, “এই ছবি একেবারেই ফ্লপ হবে।”  উঠে আসে ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার কথা। তা শুনেই রেগে যান আমির। আর মারধর করেন বীরকে। মাঝে বেশ কয়েকজন তরুণ-তরুণী ঘরে ঢুকে পড়েন। বীর দাসকে বলেন, তাঁরা ছবি দেখে মুগ্ধ। তারপরই পরিস্থিতির পরিবর্তন। আমির বীরকে জড়িয়ে ধরেন। বলেন, “আমি বলেছিলাম এই ছবি করতে।” 

এই অভিনব উপায়ে ঘোষণা করা হলো ‘হ্যাপি প্যাটেল’, যার পরিচালক হিসেবে প্রথমবার দায়িত্ব পালন করছেন বীর দাস নিজেই। আগামী ১৬ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি। মুখ্য চরিত্রে থাকছেন মোনা সিং। এর আগে ‘ড্রিম ১১’ এবং ‘সিতারে জমিন পর’–এর প্রচারেও আলাদা স্টাইলে নজর কাড়েন আমির, আর এবারও তার ব্যতিক্রম হলো না। 


You might also like!