Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Nobel:জেল, বিয়ে, পিতৃত্ব—নোবেলের জীবন যেন চিত্রনাট্য!

Prison, marriage, fatherhood
Prison, marriage, fatherhood

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক: গত মে মাসে বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেলকে গ্রেফতার করা হয় এক তরুণীর মারাত্মক অভিযোগের ভিত্তিতে। অভিযোগ, ওই তরুণীকে টানা সাত মাস ধরে বাড়িতে আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালিয়েছেন নোবেল।

শুধু তাই নয়, নির্যাতনের মুহূর্ত মোবাইলে ভিডিও করে তা দেখিয়ে তরুণীকে ব্ল্যাকমেলও করেছেন বলে জানিয়েছেন অভিযোগকারিণী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বাংলাদেশে এবং নোবেলের অনুরাগী মহলেও।

বর্তমানে এই অভিযোগের তদন্ত চলছে, এবং নানা প্রশ্ন উঠছে জনপ্রিয় এই শিল্পীর ব্যক্তিগত জীবন ও চরিত্র ঘিরে|

গায়ক মইনুল আহসান নোবেলকে ধর্ষণ ও আটকে রাখার অভিযোগে গ্রেফতারের পর মামলাটি আদালতে উঠলে, তাঁর আইনজীবী দাবি করেন—অভিযোগকারিণী আসলে নোবেলের স্ত্রী। তবে এই দাবির পক্ষে কোনও বৈধ বিবাহসংক্রান্ত নথি আদালতে পেশ করতে পারেননি তাঁরা।

এর পরেই আদালত থেকে নির্দেশ আসে, যদি বিবাহিত বলে দাবি করা হয়, তবে আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে হবে। শেষমেশ সেই তরুণীও বিয়েতে সম্মতি দেন। আদালতের নির্দেশ মেনে গাঁটছড়া বাঁধেন নোবেল ও অভিযোগকারিণী।

বিয়ের পরেই জামিন মঞ্জুর হয় গায়ক নোবেলের, ফলে জেলমুক্তি পান তিনি।

কিন্তু এবার যা শোনা গেল, তা একদম চমকে দেওয়ার মতো। কারাগার থেকে মুক্তি পাওয়ার পরেই শুনতে পাওয়া গেল, নোবেল নাকি বাবা হতে চলেছেন। এক বাংলাদেশ সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে এই কথা। যদিও এই ব্যাপারে এখনও মুখ খোলেননি নোবেল।

উল্লেখ্য, নোবেলের বিরুদ্ধে বর্তমান স্ত্রী অর্থাৎ অভিযোগকারীণী অভিযোগ করলেও সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছিলেন নোবেলের প্রাক্তন স্ত্রী। গায়কের প্রাক্তন স্ত্রী এই গোটা ব্যাপারটিকে ভুয়ো বলে দাবি করেছিলেন। একজন মেয়েকে টানা ৭ মাস একটি ঘরে আটকে রাখা হলো আর কেউ কিছু জানতে পারল না, ব্যাপারটা অদ্ভুত বলেই দাবি জানিয়েছিলেন নোবেলের প্রাক্তন স্ত্রী।

প্রসঙ্গত, এর আগেও বারবার বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন নোবেল। কখনও বিতর্কিত মন্তব্য করে তিনি খবরের শিরোনাম ছিনিয়ে নিয়েছিলেন কখনও আবার অতিরিক্ত নেশা করে তৈরি করেছিলেন বিতর্ক। জি বাংলার ‘সারেগামাপা’- এর মঞ্চে যে খ্যাতি তিনি অর্জন করেছিলেন, তা এখন শুধুই গল্প কথা।


You might also like!