Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

3 years ago

Kaushambi Chakraborty : ব্লাউজ বিহীন ছবি! কৌশাম্বীকে ঘিরে মিশ্র সমালোচনা নেটপাড়ায়

Koushambi Chakraborty (File Picture)
Koushambi Chakraborty (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'। যা এককালীন ৫০ দিনের বেশি সময় জুড়ে টিআরপি তালিকার শীর্ষে ছিল। আর সেই ধারাবাহিকেই নন্দার চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকে। এখন অবশ্য 'ফুলকি' ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। কিন্তু, অভিনেত্রীর লেটেস্ট পোস্টে মিঠাই খ্যাত কৌশাম্বীকে নিয়ে মিশ্র সমালোচনা করলেন নেট নাগরিকেরা। আয়নার সামনে লাল পাড় অফ হোয়াইট হাকোবা শাড়ি পরে পোজ দিয়েছেন ছোট পর্দার নন্দা। ব্লাউজ ছাড়া কপালে লাল টিপ আর চুলে খোপা বেঁধে একেবারে আবেদনময়ী কৌশাম্বী। তাঁর এই ছবি সোশ্যাল মিডিয়ায় অনেকে পছন্দ করলেও নেটিজেনদের একটা বড় অংশ নন্দার নিন্দা করেছে।

কেউ লিখেছেন, 'নোংরা মেয়ে এইভাবে সিডকে ধরে রেখেছিস'? এক নেটিজেন প্রশ্ন করেছেন, 'এই মেয়েটা এত বাজে কেন'? তবে কৌশাম্বীর লেটেস্ট পোস্টে ঘুম উড়েছে ভক্তদের। ব্লাউজ ছাড়া শাড়ি পরা নিয়ে যখন সমালোচনার ঝড় তখন একজন লিখেছেন, নন্দা তো পুরো সেক্সি। স্বর্ণেন্দু নামের এক ব্যক্তি কৌশাম্বীর রুপের তারিফ করে লেখেন, 'এমনিই পাগল ছিলাম এই মুখটার ছবি দেখে আরও পাগল হয়ে গেলাম'। অভিনয়ের প্রশংসা করে এক নেট নাগরিক আবার বলেন, 'মিঠাইতে তোমাকে যেমন ভালো লাগত তেমনই ফুলকিতেও তোমার চরিত্রটা ভীষণ ভালো। তুমি খুব গর্জাস'।

You might also like!