Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

4 years ago

অনলাইন প্রতারনায় ৪ লক্ষ টাকা খোয়ালেন অন্নু কপূর

Annu Kapoor
Annu Kapoor

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনলাইনে একটি বেসরকারি ব্যাঙ্কের কেওয়াইসি (নো ইওর কাস্টমার) বিবরণ নথিভুক্ত (আপডেট) করতে গিয়ে প্রতারিত হয়েছেন অন্নু। পুলিশকে তিনি জানিয়েছেন, প্রথমে ওই বেসরকারি ব্যাঙ্কের কর্মচারী হিসাবে পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করেন। তিনি জানান, অভিনেতার কেওয়াইসি ফর্মটি আপ়ডেট করা প্রয়োজন। তা করতে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য ওই অচেনা ব্যক্তিকে জানিয়ে দেন তিনি।শুধু তাই নয়, এর পর তাঁর নথিভুক্ত মোবাইল নম্বরে ওটিপি এলে তা-ও ফোনে জানিয়ে দেন অভিনেতা। তাতেই বাজিমাত করলেন প্রতারক। 

পুলিশ জানিয়েছে, অভিনেতা ফোন রেখে দেওয়ার কিছু ক্ষণ পরেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পর পর দু’টি অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়। যা জানতেই পারেননি অন্নু। মোট ৪ লক্ষ ৩৬ হাজার টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়।

সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক থেকে অভিনেতাকে ফোন করে এই বিপুল টাকা লেনদেনের কথা জানানো হয়। দেরি না করে পুলিশের দ্বারস্থ হন অভিনেতা। যে সমস্ত ব্যাঙ্কে টাকা পাঠানো হয়েছে, তাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হয়। প্রতারকদের দু’টি অ্যাকাউন্টই বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফে। অভিনেতা ৩ লক্ষ ৮ হাজার টাকা ফিরে পাবেন বলেও জানানো হয়েছে তাঁকে।

তবে প্রতারকদের এখনও ধরা যায়নি। অভিযোগের ভিত্তিতে সন্ধান চলছে তার। 

You might also like!