Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Hina Khan: ‘শোকের আবহে উদযাপন নয়’—আমদাবাদে বিমান দুর্ঘটনার কারণে শোকস্তব্ধ হিনা খান বিয়ের পার্টি বাতিল করলেন!

Hina Khan Cancels Wedding Celebration With Paparazzi After Tragic Air India Crash
Hina Khan Cancels Wedding Celebration With Paparazzi After Tragic Air India Crash

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালকে বিয়ে করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। ৪ঠা জুন একান্ত পারিবারিক অনুষ্ঠানে তাঁরা গাঁটছড়া বাঁধেন। বিয়েতে উপস্থিত ছিলেন কেবল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা। হিনা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই বিশেষ দিনের কিছু মনছোঁয়া মুহূর্ত ভাগ করে  নিয়েছেন ভক্তদের সঙ্গে। 

বিয়ের আনন্দ উদ্‌যাপন করতে হিনা খান একটি পার্টির পরিকল্পনা করেছিলেন পাপারাৎজিদের জন্য। কিন্তু, আমদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণে তিনি সেই পার্টি বাতিল করে দেন। ক্যামেরার সামনে এসে তিনি পাপারাৎজিদের কাছে ক্ষমাও চান এই সিদ্ধান্তের জন্য। হিনা খানের একটি ভিডিয়োও প্রকাশ্যে  এসেছে। সেখানে তিনি বলছেন, ‘একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। গতকাল আমি আপনাদের সবাইকে আসতে বলেছিলাম আমরা ভেবেছিলাম আমরা একটি ছোট্ট একটা উদযাপন করব। কিন্তু গতকাল যা ঘটেছে তা খুবই দুঃখজনক। আমার মনে হয় না এই সময়ে আমাদের কোনও উদযাপন করা উচিত। তাই আমরা এটা স্থগিত  করছি। আমারা এর পরের বার এটা করব।’ তাঁর এই সংবেদনশীল পদক্ষেপ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।

বিয়ের পর হিনা ও রকি প্রথমবারের মতো একসঙ্গে টেলিভিশনের পর্দায় আসতে চলেছেন। তাঁরা দু’জনেই সম্প্রতি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘পতি পত্নী অর পাঙ্গা’-এর একটি বিশেষ পর্বের শ্যুটিং সম্পন্ন করেছেন। খুব শীঘ্রই এই পর্বটি সম্প্রচারিত হবে বলে জানা গেছে। তবে  হিনার ব্যক্তিগত জীবনে খুশির পাশাপাশি চলছে  এক কঠিন যুদ্ধ। হিনা খান বর্তমানে স্তন ক্যানসারের চতুর্থ স্তরে আক্রান্ত। অভিনেত্রী ইতিমধ্যেই তাঁর প্রথম কেমোথেরাপি সেশন সম্পন্ন করেছেন এবং চিকিৎসা এখনও চলছে। তাঁর মনোবল, সাহস এবং পরিবার-ভক্তদের ভালোবাসায় তিনি এই রোগের বিরুদ্ধে লড়াই করে চলেছেন। অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনায়  প্রার্থনা করছেন।

অন্যদিকে, আমদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ। বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন, যার মধ্যে একমাত্র একজন প্রাণে বেঁচে ফিরেছেন। দুর্ঘটনায় বিমানটি সরাসরি এক মেডিকেল কলেজের ক্যান্টিনের উপর পড়ে, যেখানে বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার ও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়। বলিউড তারকা থেকে সাধারণ মানুষ সকলেই এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। আর এই বিপর্যয়ের আবহে হিনার সংবেদনশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি তাঁর ব্যক্তিত্বের একটি উজ্জ্বল দিককে সামনে নিয়ে আসে। একইসঙ্গে, তাঁর ক্যানসার যুদ্ধে অটুট লড়াই ও পেশাগত অঙ্গনে সক্রিয় থাকা অনেকের কাছেই অনুপ্রেরণার  বার্তা পৌঁছে দিচ্ছে।



You might also like!