Entertainment

2 years ago

Mimi Chakraborty: বাড়িতে বসে চন্দ্রজয়ের সাক্ষী থাকলেন মিমি চক্রবর্তী

Actress Mimi Chakraborty (File Picture)
Actress Mimi Chakraborty (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটালঃ গতকাল যেন এক ইতিহাস গড়ল ভারতবর্ষ। আর সেই মুহূর্তের সাক্ষী থাকল গোটা দেশ। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই সেই অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছে। কেউ কেউ সমাজ মাধ্যমে পোস্ট করেছেন ছবি। তেমনই একজন ভারতবাসী হিসেবে দেশের এই গৌরবান্বিত মুহূর্তের সাক্ষী থাকলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। 

এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে কাজের শিডিউলও বোধয় বদলে ফেলেছিলেন। টেলিভিশনের পর্দায় চন্দ্রযান ৩- এর সফল অবতরণ দেখলেন অভিনেত্রী। বাড়ি বসে ভারতের পতাকা হাতে এই জয়কে একেবারে চেটেপুটে উপভোগ করেছেন মিমি। টিভিতে যখনই দেখলেন চাঁদের মাটিতে চন্দ্রযান পৌঁছেছে সঙ্গে সঙ্গে পতাকা উড়িয়ে ভারতের জয় সেলিব্রেট করলেন। সেই সঙ্গে একেবারে আনন্দে নেচে উঠেছেন। 

You might also like!