Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

3 years ago

Kate Winslet: টাইটানিকে নগ্ন ছবি আঁকার দৃশ্য অস্বস্তিতে ফেলে কেট উইন্সলেটকে

Kate Winslet (File Picture)
Kate Winslet (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কেট উইন্সলেট এবং লিওনার্দো ডিক্যাপ্রিওর কালজয়ী ছবি টাইটানিক। লিও ও কেটের সেই অনন্য রসায়নে মোড়া ছবি আজও দর্শকদের রোম্যান্টিসিজম নিয়ে ভাবতে শেখায়। এই ছবি পরিচালনা করেন জেমস ক্যামেরন। বহু অস্কার জিতেছে এই ছবি। 

এই ছবির একটি দৃশ্যে নগ্ন অবস্থায় কাউচের উপর শায়িত অবস্থায় দেখা গিয়েছিল রোজ-রূপী কেটকে। অপরদিকে তাঁরই ছবি আঁকতে মগ্ন হয়ে পড়েছিলেন জ্যাক-রূপী লিও। এই দৃশ্য প্রভাবিত করেছিল আকুল দর্শককুলকে। তবে দৃশ্য নিয়ে আক্ষেপ রয়েছে স্বয়ং অভিনেত্রীর। ২০১২ সালে টাইটানিক ৩ডি-তে আরও এক বার মুক্তি পেয়েছিল। সেই সময় ‘দ্য সান’-এর কাছে মুখ খোলেন কেট উইন্সলেট। তাঁর কথায়, “আমি আর ফিরেও তাকাতে চাই না। আমার মনে হয় অতটা নগ্নতা আমার দেখানো উচিত হয়নি। আসলে তখন আমি তারুণ্যে ভরপুর ছিলাম। আর আমার অনেক কিছু প্রমাণও করার ছিল।” ২০১৪ সালে কেট জানিয়েছিলেন যে, “একবার এক ভক্ত ওই ছবির সেই দৃশ্যের একটি নগ্ন ছবি তাঁর হাতে তুলে দিয়েছিলেন। আর সেই ছবিটিতে অটোগ্রাফ দেওয়ার অনুরোধও রেখেছিলেন।” অভিনেত্রী বলেন, “আমি ওই ছবিতে কখনওই অটোগ্রাফ দিইনি। কারণ এই বিষয়টা আমাকে অস্বস্তিতে ফেলেছিল। মানুষ এমনটা কেন করে? আমাকে নিয়মিত ভাবে ওই ছবিটিতে অটোগ্রাফ দেওয়ার অনুরোধ জানানো হয়!” রোজ আরও বলেন, “আমি এই ছবিটা বারবার দেখতে চাইনি। কারণ অনেক বছর কেটে গিয়েছিল। এই সব কিছু সত্ত্বেও এটা ভারি অদ্ভুত! এই নির্দিষ্ট দৃশ্যটি আজও আমায় তাড়া করে বেড়ায়!”

You might also like!