Breaking News
 
Krishak Bandhu: কৃষকবন্ধুর তালিকা নিয়ে দুশ্চিন্তা? যোগ্য উপভোক্তাদের জন্য বড় আশ্বাস কৃষিমন্ত্রীর CM Suvendu Adhikari: মাতঙ্গিনী হাজরার মৃত্যুদিনে শ্রদ্ধা শুভেন্দুর, ‘আগে কোনও মুখ্যমন্ত্রী আসেননি’ মন্তব্য ঘিরে চর্চা Calcutta High Court: কোলাঘাট তল্লাশি মামলায় নতুন মোড়, পুলিশ রিপোর্টে ‘রাজনৈতিক উদ্দেশ্য’, মামলা খারিজ হাই কোর্টে Nandigram Bypoll Twist: জেল থেকে বেরিয়েই নির্বাচনী লড়াই! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে অন্তর্বর্তী জামিন Hasirani Rath: ‘জন্মের আগেই মাধ্যমিক!’ হলফনামা বিতর্কে কংগ্রেসের মামলা খারিজ, স্বস্তি হাসিরানি রথের Election Commission News: কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিতর্ক, জ্ঞানেশ কুমারকে ঘিরে মামলা শুনবে শীর্ষ আদালত

 

Entertainment

2 years ago

Kareena Kapoor: অনন্তের প্রিওয়েডিং-এ রয়াল লুকে করিনা, গলার হারটা চেনা চেনা লাগছে না?

Kareena Kapoor
Kareena Kapoor

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনন্ত-রাধিকার প্রিওয়েডিং-এর অনুষ্ঠানে তারাদের হাট বসেছিল জামনগরে। তিন দিনের অনুষ্ঠানে তিনরকম ড্রেস কোড। তার সঙ্গে মানানসই গয়না! তারকাদের গ্ল্যামারাস লুকের ছবিতে গ্যালারি ভরছে সোশ্যাল মিডিয়ার। কিন্তু এসবের মাঝে শিরোনামে এলেন করিনা। শুধু নিজের লুকের জন্য নয়। করিনা নিজের বিয়ের রিসেপশনের গয়নাই রিপিট করলেন জামনগরে।

২০১২ সালে সইফ-করিনার রিসেপশন পার্টিতে বেবোর গলায় ছিল এই নেকলেস। এক যুগ পর আম্বানিদের চোখ ঝলসে দেওয়া অনুষ্ঠানেও সেই একই গয়না পরে তাক লাগালেন করিনা। কেন? নবাবপত্নির কি গয়না কম পড়েছে? নাহ, বরং বলিউডের অনেকেই আজকাল সাসটেনেবল ফ্যাশনের প্রচার করছেন।

পোশাক-গয়না একবারই পরায় বিশ্বাস করছেন না অনেকেই। আলিয়া ভাটও বিয়ের শাড়িতে জাতীয় পুরস্কারের মঞ্চে উঠেছিলেন। একই পথে হাঁটলেন করিনা।


You might also like!