Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

Country

1 year ago

Maharashtra: পুণে-তে ফুটপাথে ঘুমিয়ে থাকা ৯ জনকে পিষে দিল ট্রাক, মৃত্যু দুই শিশু-সহ ৩ জনের

A dumper truck crushed 9 people sleeping on the pavement in Pune, Maharashtra
A dumper truck crushed 9 people sleeping on the pavement in Pune, Maharashtra

 

পুণে, ২৩ ডিসেম্বর : মহারাষ্ট্রের পুণে-তে ফুটপাথে ঘুমিয়ে থাকা ৯ জনকে পিষে দিল একটি ডাম্পার ট্রাক। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, তাঁদের মধ্যে দু'টি শিশুও রয়েছে। এছাড়াও ডাম্পারের ধাক্কায় ৬ জন গুরুতর আহত হয়েছেন।

রবিবার গভীর রাত একটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পুণে-র ওয়াঘোলি চক এলাকায়। পুলিশ জানিয়েছে, রাতে কয়েকজন ফুটপাথে ঘুমিয়ে ছিলেন। একটি ডাম্পার ট্রাক ফুটপাথে ঘুমিয়ে থাকা ৯ জনের ওপর দিয়ে ছুটে যায়, তাতে ৩ জনের মৃত্যু ও ৬ জন গুরুতর আহত হয়েছেন। পুণে সিটি পুলিশের ডিএসপি জোন ৪ হিম্মত যাদব বলেছেন, ডাম্পার ট্রাকের চালক মদ্যপ অবস্থায় ছিল, তাকে গ্রেফতার করা হয়েছে।

You might also like!